সবংয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

৩৬৫ দিন।নিজস্ব  সংবাদদাতা।পশ্চিম মেদিনীপুর।প্রবল বর্ষণের জেরে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সবংয়ে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবং যাওয়ার পথে হেলিকপ্টার থেকে বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। সবং এর বাড়জীবনপুরে হেলিকপ্টার থেকে নামার পর সড়কপথে সবং বিডিও অফিসে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই দুর্গত মানুষের কাছে পানীয় জল, ত্রাণ ও প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের গৃহীত পদক্ষেপ নিয়েও মুখ্যমন্ত্রী আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর সফরে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা ও জেলা শাসক বিজিন  কৃষ্ণা রাজ্যের মন্ত্রী রাজ্যের মাহাতো, ,ঘাটাল সংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস ও ডেবরার বিধায়ক শুভাশিস ওম, পিংলার বিধায়িকা স্বাগতা মান্না, সবংয়ের বিধায়ক অমল পন্ডা, নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি, কেশিয়াড়ির বিধায়ক ভদ্র হেমব্রম, মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। সবংয়ে পরিস্থিতি পর্যালোচনা ও ত্রাণ বিতরণের পর মুখ্যমন্ত্রী আরামবাগের উদ্দেশে রওনা দেন।

Scroll to Top