৩৬৫ দিন। নয়াদিল্লি। কেন্দ্রের মোদি সরকারের নয়া নির্দেশিকা মেনে সম্পূর্ণ বন্দেমাতরম গান দলীয় প্রোগ্রামে গাইবে না জাতীয় কংগ্রেস। ১৯৩৭ সালে নেতাজী সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর উপস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রস্তাবিত বন্দেমাতরম গানের প্রথম দুটি স্তবক গাওয়া হবে কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে। আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সহ প্রবীণ নেতাদের উপস্থিতিতে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে।
চলতি বছরের 15 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের দিনে কংগ্রেসের সদর দপ্তরে পতাকা উত্তোলনের সময় সম্পূর্ণ বন্দেমাতরম গান গাওয়ার ক্ষেত্রে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অস্বস্তি প্রকাশ করেন বলে দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল বিজেপি। ইতিমধ্যেই সেই ভিডিওতে জুড়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। কংগ্রেসের পক্ষ থেকে যদিও জয়রাম রমেশের দাবি করেছেন বন্দেমাতরম পূর্ণাঙ্গ গানটি গাওয়ার ক্ষেত্রে অস্বস্তি প্রকাশ করে নয় বরং দলের সর্বভারতীয় সভাপতি যেহেতু অসুস্থ তার বসার জন্য একটি চেয়ার দেওয়ার অনুরোধ করতেই এমন অস্বস্তি প্রকাশ করেছিলেন সোনিয়া। পূর্ণাঙ্গ বন্দেমাতরম গান গাওয়ার ক্ষেত্রে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অস্বস্তি প্রকাশ করেছেন বলে অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যন্ত সোনিয়া গান্ধীর তীব্র নিন্দা করে ইতিমধ্যে প্রকাশ্যে তাদের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।এই আবহে এবারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে পূর্ণাঙ্গ বন্দেমাতরম গান না আগে 1937 সালের কংগ্রেস অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত রীতিমত তাৎপর্যপূর্ণ।
১৯৩৭ সালের কংগ্রেস অধিবেশনের সিধান্ত মেনে দলীয় প্রোগ্রামে বন্দেমাতরম এর দুটি স্তবক গাইবে কংগ্রেস
- khabar365din
- August 19, 2026
- 4:25 pm
- No Comments





