৩৬৫ দিন।নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর।ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের অন্তর্গত ৯ নম্বর কাশিজোড়া অঞ্চলের পালইবনি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে ওই গ্রামের বাসিন্দা প্রায় ৫৫ বছর বয়সী সন্ধ্যা মানা নামে এক মহিলাকে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে থাকা ভিমরুলের চার থেকে ভিমরুল বেরিয়ে এসে কামড় দেয়। তাকে দ্রুত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।। বুধবার রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন ওই মহিলার মৃত্যু হয়। তার শরীরে একাধিক জায়গায় ভিমরুল ফুল বসিয়ে দিয়েছিল বলে জানা গিয়েছে। যার ফলে মর্মান্তিক ওই ঘটনাটি ঘটে। বুধবার সকালে বিষয়টি জানাজানি হওয়ায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। সেই সঙ্গে তার পরিবারের সকলে মর্মান্তিক ওই ঘটনায় শোকে ভেঙে পড়েন ।





