৩৬৫ দিন। তারাপীঠের হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় সাসপেন্ড হলেন দমকল দপ্তরের এক উচ্চ পদস্থ আধিকারিক। গত সোমবার তারাপীঠের বিদেশিনী হোটেলে আগুন লেগে মৃত্যু হয় ৯ পুণ্যার্থীর। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশেষ তদন্ত কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই আজ ওই দমকল আধিকারিককে সাসপেন্ড করা হলো বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। যে রিপোর্টের ভিত্তিতে ওই হোটেলকে ফায়ার সেফটি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেই রিপোর্ট দেওয়া স্টেশন অফিসার অভয় চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, অভয় চৌধুরীর দেওয়া রিপোর্টের ভিত্তিতেই তারাপীঠের ওই হোটেলের ফায়ার সেফটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। তারাপীঠে অগ্নিকাণ্ডের জেরে নিরাপত্তায় খামতির অভিযোগে মঙ্গলবারই বীরভূম জেলা প্রশাসন তারাপীঠের ১৫টি হোটেল এবং লজ বন্ধের নির্দেশ দিয়েছে। আজ, বুধবার ১৫টি হোটেলে প্রশাসনের তরফ থেকে নোটিস হাতে ধরিয়ে হোটেল বন্ধ করা হল। হোটেলে লোক থাকলেও তাদের বিকল্প জায়গায় রেখে হোটেল বিকেলের মধ্যে বন্ধ করতে হবে বলে নির্দেশও দেওয়া হয়েছে।
তারাপীঠে হোটেলে আগুনের জন্য সাসপেন্ড দমকল আধিকারিক!
- khabar365din
- August 19, 2026
- 3:24 pm
- No Comments





