মায়ের খুনি বাবাকে ধরিয়ে দিয়েছিল‌ মেয়ে
জামিনে মুক্ত হতেই রহস্যজনক ভাবে মৃত্যু হল মেয়ের

৩৬৫ দিন। মায়ের খুনি বাবাকে ধরিয়ে দিয়েছিল‌ স্কুল ছাত্রী মেয়ে, অভিযুক্ত বাবা জামিনে মুক্ত হতেই রহস্যজনক ভাবে মৃত্যু হল মেয়ের। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ চব্বিশ  পরগনার সোনারপুরে। পুলিশ জানাচ্ছে, মৃত ছাত্রীর নাম সায়নী শিকারী। ২০২৩ সালে সায়নীর বাবা সমীর শিকারীর হাতে খুন হন তার মা মালা। বাবাকে পুলিশে ধরিয়ে দেয় সায়নী।‌ সেই থেকে জেলেই ছিল সমীর। কিন্তু সম্প্রতি সে জামিনে ছাড়া পায়। সায়নীর মামারবাড়ির অভিযোগ, জেল থেকে ছাড়া পেয়েই সমীর তার মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করে। তাকে বার বার দেখা করার জন্য চাপ-ও দিচ্ছিল।‌ তার মধ্যেই সায়নীর ঝুলন্ত দেহ উদ্ধার রহস্য বাড়াচ্ছে। তার মামারবাড়ির আরো দাবি, এমন কোনও ঘটনা ঘটেনি যার জন্য সায়নী আচমকা আত্মহত্যা করতে যাবে।
তাই সম্ভবত তার বাবা তাকে কোনও ব্যাপারে চাপ দিচ্ছিল তাই সে ভয়ে আত্মহত্যা করে অথবা সমীর-ই সামনীকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়ে থাকতে পারে। পুলিশ সূত্রে জানা‌ যাচ্ছে, মালা হত্যাকান্ডে সায়নী-ই যেহেতু প্রধান সাক্ষী ছিল তাই তার মৃত্যু নিঃসন্দেহে মামলার ক্ষতি করল তবে সায়নীর মৃত্যু কী ভাবে হল‌ তা পরিষ্কার নয়। ময়নাতদন্তের চুড়ান্ত রিপোর্ট না এলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তদন্তের স্বার্থে সায়নীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানকার কল লগ,মেসেজ খতিয়ে দেখার কাজ চলছে। সেখানে যদি দেখা যায় সমীর তাকে ফোন করেছিল তাহলে তাকে হেফাজতে নিয়ে জেরা করা হবে। মৃত ছাত্রীর দাদু এ প্রসঙ্গে জানান, পুলিশের পরামর্শে নাতনী সিম চেঞ্জ করেছিল নতুন নম্বর সমীর কী ভাবে পেল জানি না। তবে সমীর যে জেল থেকে ছাড়া পাওয়ার পর নাতনিকে ফোন করেছিল তা সায়নী নিজেই জানিয়েছে।‌ পুলিশ এ ব্যাপারে তদন্ত করুক। আমাদের ধারণা সায়নীর মৃত্যু স্বাভাবিক নয় এর‌ পেছনে‌ বড় রহস্য আছে।

Scroll to Top