কলকাতায় একত্রিত খ্রিষ্টান সমাজ ক্যাথলিকদের ইউক্যারিস্টিক প্রসেশন

৩৬৫ দিন। নামে বার্ষিক শান্তি মিছিল (ইউক্যারিসটিক প্রসেসনে) হলেও রবিবার দুপুরে সেন্ট জেভিয়ার্স কলেজ মাঠে আয়োজিত ওই মিছিল শহর সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ক্রিশ্চান সম্প্রদায়ের ওপর ভিত্তিহীন অভিযোগে আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়ে দাঁড়ালো।যদিও জাভেরিয়ান শৃঙ্খলায় আয়োজিত ওই সমাবেশে কোনো রাঁজনৈতিক আলোচনা হয়নি তবুও সাম্প্রতিক রাজনৈতিক পটভূমিতে এই মিছিল থেকে শুধুমাত্র ধর্মীয়ই নয় কিছু রাজনৈতিক বার্তাও পৌঁছলো সংশ্লিষ্ট মহলে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তাদের নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানে এই মিছিল এর দরকার ছিল আছে বলেই জানালেন অনুষ্ঠানে উপস্থিত একাধিক প্রতিনিধি।কলকাতা আর্চ ডায়োসিস আয়োজিত এই মিছিলে একত্রিত হয়েছিল কলকাতা ও রাজ্যের বিভিন্ন এলাকার গির্জা ও গির্জার অনুসারী সংগঠনের সদস্যরা ।উল্লেখ্য এই প্রথমবার পার্ক স্ট্রিট এলাকায় দূর্গা পুজোর আয়োজন হয়েছিল। রবিবার ক্রিশ্চানদের মধ্যে ক্যাথলিক সম্প্রদায়ের এই ইউক্যারিসটিক প্রসেসন হয়।তাতে প্রায় ৮ হাজার এই সম্প্রদায়ের মানুষ সেন্ট জেভিয়ার্স এর মাঠে জড়ো হয়ে সেখান থেকে বেরিয়ে পার্কস্ট্রিট সংলঙ্গন আসে পাশের রাস্তা গুলি ঘুরে ফের মাঠে সমবেত হয় ।এটি ক্যাথলিকদের একটি ধর্মীয় রীতি যেখানে খ্রিশ্চান ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় প্রথা এলাকায় ছড়িয়ে দিতে একটি পবিত্র পাত্র নিয়ে পরিক্রমা করে। ইউরোপে ক্রিশ্চান এলাকায় এই ধরণের শোভাযাত্রা এলাকায় নিজেদের দখল প্রদর্শনের নিদর্শন হলেও রবিবারের এই অনুষ্ঠানটিকে তাদের পেশিশক্তি প্রদর্শন বলে মানতে নারাজ আয়োজকরা ।তবে মঞ্চ থেকে একাধিক বক্তা উপস্থিত অনুগামীদের একত্রিত হয়ে নিজ নিজ এলাকায় ধর্মের প্রসার ও রক্ষার বিষয়ে উপদেশ দেয়াতে বড়দিনের আগে এই সমাবেশের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে বলে মনে করছেন উপস্থিত অনুগামীরা। তবে প্রকাশ্যে মুখ না খুললেও সম্প্রতি ধর্মান্তকরণের করা হচ্ছে এই অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্রিশ্চিয়ানদের ওপর আক্রমণ নিয়ে অনেকেই চিন্তিত।ধর্মান্তকরণের অভিযোগে চার্চ এর সদস্যদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরুতে সন্দেহভাজনদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে রাজ্যের *চার্চের প্রধান,*মিশনারি ßুñলের প্রধানরা ও *খ্রিস্টান সমাজের কয়েকটি সংগঠন।ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট মিলিয়ে রাজ্যের প্রায় এক হাজার চার্চ ও ৮০০ মিশনারি ßুñলের প্রধান এবং খ্রিস্টীয় পরিষেবার তরফে একাধিক দাবি রাখা হয়েছে। বৈঠকে উপস্থিতিত চার্চের এক প্রতিনিধি জানিয়েছেন প্রার্থনা সভা মানেই ধর্মান্তকরণ কর্মসূচি নয়। মাত্র এক ঘণ্টায় খ্রিস্টান হওয়া যায় না, এটা একটি দীর্ঘ ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই প্রার্থনা সভা দেখলেই যেন পুলিশি অভিযান না করে সন্দেহ হলে বিচারবিভাগীয় তদন্ত হোক। উল্লেখ্য গত মঙ্গলবার *বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের মিশনারি ßুñলের এক অধ্যক্ষর নেতৃত্বে রাজ্যে ধর্মান্তকরণ চলছে বলে মন্তব্য করেছেন। শমীক বলেন কালিম্পংআসানসোল, পূর্ব বর্ধমান, আদিবাসী অঞ্চলে ধর্মান্তরণের গতি বেড়েছে। এটা চলবে না। এখানে বাবরের শাসন নেই আর। তাদের লড়াই ধর্মান্তরণের বিরুদ্ধে। সেটা আমরা বন্ধ করব। তিনি আরো বলেছিলেন যে বিষয়টা তিনি মুখ্যমন্ত্রীকে বলেছেন । তিনি যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছেন। এর পরেই ক্রিশ্চান সংগঠনগুলির একাংশ কলকাতায় বৈঠক করে শনিবার ও ধর্মান্তকরণ নিয়ে ঠিক কি হচ্ছে তা প্রকৃত তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ , রাজ্যপাল এন রবি ও মুখ্যমন্ত্রীকে তাদের উদ্বেগের কথা জানিয়ে চিঠি পাঠায় ।

Scroll to Top