৩৬৫ দিন। বদলে যাচ্ছে নিউটাউনের চেহারা। গত কয়েক বছরে বারে বারে বেড়েছে নিউ টাউনের সীমানা। এবারে রাজ্যের নতুন সরকারের উদ্যোগে নিউটাউনের সীমানা আরো বিস্তৃত করে সেখ ানে তৈরি হতে চলেছে একাধিক ল্যান্ডমার্ক। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নিউটাউনে আদানি আরোগ্য মন্দিরকে কেন্দ্র করে নিউটাউনে তৈরি হবে মেডি-সিটি। আবার আম্বানি গোষ্ঠী বানাবে বালাজি মন্দির এবং সেটিকে কেন্দ্র করে গড়ে উঠবে রিলিজিয়াস সিটি। পাশাপাশি নিউ টাউনের একাংশে হাইকোর্টের নতুন ভবন তৈরির পাশাপাশি তৈরি হবে বিধানসভা ভবন, রাজ্যের বিভিন্ন প্রশাসনিক ভবন এবং হাইকোর্টের বিচারপতিদের জন্য আবাসন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়ে দেন সিঙ্গুরের বিতর্কিত জমি সরাসরি রাজ্য সরকার কিনে নিয়ে শিল্পপতিদের হাতে নতুন শিল্প স্থাপনের জন্য তুলে দেওয়ার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় আগামী তিন মাসের মধ্যে ৮-১০ হাজার জমি সরাসরি কিনে নেবে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার জন্য ল্যান্ড ব্যাংক তৈরি করতে। নিউটাউন নিয়ে সরকারের নতুন পরিকল্পনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বলেন, বিধানসভা এবং হাইকোর্টের জন্য নিউ টাউনে ইতিমধ্যেই বড় এলাকা চিহ্নিত করা হয়েছে। সেখনে একই ক্যাম্পাসের মধ্যে নতুন বিধানসভা, হাই কোর্ট, প্রশাসনিক পরিকাঠামো এবং বিচারপতি, মন্ত্রী ও বিভিন্ন দফতরের প্রধান আধিকারিকদের আবাসন তৈরি করা হবে। বিধানসভার বিগত অধিবেশনে বিধানসভার অধ্যক্ষ ঘোষণা করেছিলেন, আসন পুনর্বিন্যাস হলে যেহেতু রাজ্যে বিধানসভার সংখ্যা ২৯৪ থেকে বেড়ে ৪০০-র বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই পুরনো বিধানসভা ভবনে এত বেশি সংখ্যক বিধায়ক বসতে পারবেন না। সেই কারণে নিউটাউনে যে প্রস্তাবিত জমিতে বিধানসভার নতুন ভবন তৈরি হওয়ার কথা সেটির কাজ তাড়াতাড়ি শুরু করা হবে। আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বিচারপতি, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের প্রধান আধিকারিক এবং মন্ত্রীদের জন্যও তৈরি হবে আবাসন। এছাড়া আদানিরা যে আদানি আরোগ্য মন্দির তৈরি করছে সেটিকে কেন্দ্র করে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান তৈরীর পাশাপাশি তৈরি হবে রোগীর আত্মীয়-স্বজনদের থাকার জন্য হোটেল। সামগ্রিকভাবে সেখানে তৈরি হবে একটি মেডিসিটি।
অন্যদিকে বিগত তৃণমূল সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় নিউটনের যে ১৭ একর জমিতে দুর্গাঙ্গন করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সেখানে আম্বানি গোষ্ঠী একটি বালাজি মন্দির তৈরির পাশাপাশি সেটিকে কেন্দ্র করে একটি ধর্মীয় নগরী বা রিলিজিয়াস সেটি তৈরি হবে। একটি প্রশাসনিক নগরী, মেডিসিটি বা চিকিৎসা নগরী এবং রিলিজিয়াস সিটি বা ধর্মীয় নগরী তৈরীর জন্য নিউটাউনকে আরো বিস্তৃত করতে হবে বলে যে জমির প্রয়োজন তা সরাসরি রাজ্য সরকার কিনে নেবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জোর করে জমি অধিগ্রহণের পথে হাঁটবে না সরকার। নিউ টাউন লাগোয়া ভাঙড় এবং সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যাঁরা স্বেচ্ছায় জমি বিক্রি করতে চান, তাঁদের কাছ থেকে জমি কেনা হবে। ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট দীর্ঘ মূর্তি নির্মাণের কথাও জানান মুখ্যমন্ত্রী।
তাঁর দাবি, ইতিমধ্যেই এই প্রকল্পের ওয়ার্ক অর্ডার জারি হয়েছে। প্রকল্পের আনুষঙ্গিক কাজের খরচের ৫০ শতাংশ কেন্দ্রীয় মন্ত্রক এবং বাকি ৫০ শতাংশ পশ্চিমবঙ্গ সরকার বহন করবে। ৩ মাসে সরকার কিনবে ৮-১০ হাজার একর জমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যের নতুন শিল্পনীতির কথা তুলে ধরে বলেন, রাজ্যের নতুন সরকার আসার পরে ইতিমধ্যেই বেশ কিছু শিল্প গোষ্ঠীকে শিল্পের জন্য জমি দেওয়া হয়েছে। সিঙ্গুরের যে জমি থেকে টাটারা বিদায় নিয়েছিল, সেখানে ৯৯৭ একর জমি রাজ্য সরকার কিনে নিয়ে সরাসরি শিল্প সংস্থা গুলির হাতে তুলে দেবে। এই প্রসঙ্গে বিগত সিপিএম সরকার ও তৃণমূল সরকারের শিল্পনীতির সমালোচনা করে তিনি বলেন, সিপিএম আমলের মতো গুলি চালিয়ে কৃষকদের জমি কেড়ে নেওয়া নয়, সরকার সরাসরি জমি কিনে তুলে দেবে শিল্পপতিদের হাতে। হুগলির ডিএমকে বলা হয়েছে সরাসরি জমি কেনার ব্যবস্থা করতে। রাজ্যের আরও বিভিন্ন জেলায় জমি কেনা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যেই সরকার ৮-১০ হাজার একর জমি কিনে নেবে শিল্পপতিদের হাতে সরাসরি তুলে দেওয়ার জন্য। এছাড়াও হুগলির বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাওয়া কারখানা গুলির মালিকদের কাছ থেকেও সরাসরি জমি কিনে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ২০১৩ সালের ল্যান্ড পারচেজ স্কিম সরকার গ্রহণ করেছে। পাশাপাশি ল্যান্ড পুলিং এবং ল্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে কৃষকদের জমির একটি অংশ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও সরকারের নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে। আকভানে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সাম্প্রতিক ঘূর্ণিঝড় আকভানে রাজ্যের যে সমস্ত কৃষকের ফসলের ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ৫ লক্ষ ৭৩ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য মোট ২০৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। নবদ্বীপকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ার লক্ষ্য নবদ্বীপকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও উঁচুতে তুলে ধরার লক্ষ্য নিয়ে একাধিক উন্নয়নমূলক পরিকল্পনার কথা জানালেন মুখ ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবদ্বীপে ব্রিজ নির্মাণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। রাস উৎসবের আবহে আজ মন্দিরের অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টার এবং গোশালার সম্প্রসারণের জন্য মোট ৩ কোটি টাকা আর্থিক বরাদ্দের কথা জানিয়েছেন তিনি।






