৩৬৫ দিন। মেদিনীপুর। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৯ নম্বর কাশিজোড়া অঞ্চলের বরাগাদা ফুটবল মাঠে ভাইফোঁটা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও বিশাল মোরগ লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোরগ লড়াই প্রতিযোগিতায় শা লবনি ব্লকের বিভিন্ন এলাকা থেকে মোরগ নিয়ে বহু মানুষ সামিল হয়েছিলেন। মোরগ লড়াই দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এলাকার বাসিন্দারা জানান জঙ্গলমহলের ঐতিহ্য হলো মোরগ লড়াই প্রতিযোগিতা তাই ভাইফোঁটা উপলক্ষে প্রতিবছর ওই গ্রামে মোরগ লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়।। তাই উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে গ্রামবাসীদের উপস্থিতি বুধবার ভাই ফোনটা উপলক্ষে মোরগ লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান।
শালবনির বরাগাদা গ্রামে ভাইফোঁটা উপলক্ষে বিশাল মোরগ লড়াই প্রতিযোগিতার আয়োজন
- khabar365din
- November 11, 2026
- 3:38 pm
- No Comments





