এম্বাপের জন্য ওকলে ব্র্যান্ড

৩৬৫ দিন। স্পিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা আর পারফরম্যান্স বিশ্লেষণের প্রযুক্তি, তখন ব্যাপারটা আর শুধু ফ্যাশনে আটকে থাকে না।ফুটবলের মাঠে চশমার ব্যবহার অবশ্য একেবারে নতুন নয়। নেদারল্যান্ডসের সাবেক মিডফিল্ডার এডগার ডেভিডসকে তো বিশেষ চশমা পরেই খেলতে দেখা গেছে। ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা সানগ্লাস পরে ব্যাট করেছেন। ড্যানিয়েল ভেট্টোরি পুরো ক্যারিয়ার কাটিয়েছেন সাধারণ চশমা পরে। গলফ, সাইক্লিং কিংবা দীর্ঘ দূরত্বের দৌড়েও চশমার ব্যবহার পরিচিত দৃশ্য।কিন্তু ফুটবলে চশমা নিয়ে বড় বাণিজ্যিক পরিকল্পনা? সেখানে নতুন গল্পের নাম ওকলে। ক্যালিফোর্নিয়া–ভিত্তিক এই ব্র্যান্ডের পরিচিতি একসময় ছিল স্কিইং কিংবা সার্ফিংয়ের মতো খেলায়। এখন তারা ফুটবলের বড় তারকা, অভিজাত ক্লাব ও আধুনিক প্রযুক্তির দুনিয়ায় নিজেদের জায়গা করে নিয়েছে। সেই অভিযাত্রায় বড় দুই নাম কিলিয়ান এমবাপ্পে ও আর্সেনাল।
২০২২ সালে কিলিয়ান এমবাপ্পেকে বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করে ওকলে। ফরাসি তারকার সঙ্গে দীর্ঘমেয়াদি ও আকর্ষণীয় এই চুক্তি ছিল প্রতিষ্ঠানটির জন্য বড় বাণিজ্যিক সাফল্য। পরে এমবাপ্পের নামে ‘কাটো’ ও ‘এইচএসটিএন’ নামে দুটি সিগনেচার লাইনও বাজারে আনে তারা। চুক্তির সময় এমবাপ্পে বলেছিলেন, ‘ওকলের মনোভাবের সঙ্গে আমি অনেক দিক থেকেই মিল খুঁজে পাই, তাদের উদ্ভাবনী স্পৃহা এবং ইতিবাচক পরিবর্তন আনার তাগিদ আমাকে টানে। আর অবশ্যই, এই চশমাগুলো দারুণ।’এখন সেই সম্পর্কের নতুন অধ্যায় ‘মেটা ভ্যানগার্ড’। মেটার সঙ্গে যৌথভাবে তৈরি এআই-সমর্থিত স্মার্ট চশমাটিতে রয়েছে ওকলের সিগনেচার প্রিজম লেন্স, ১২ মেগাপিক্সেলের বিল্ট-ইন ক্যামেরা এবং গান শোনা ও ফোনে কথা বলার জন্য স্পিকার। স্মার্টওয়াচের সঙ্গেও যুক্ত করা যায় এটি। ফলে পারফরম্যান্সের বিভিন্ন তথ্যও রাখা সম্ভব।এমবাপ্পে নিজেও এই প্রযুক্তি নিয়ে রোমাঞ্চিত। ‘ব্রোবাইবেল’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রতিযোগিতামূলক অ্যাথলেট হিসেবে নিজের পারফরম্যান্সের উন্নতিতে সাহায্য করে, এমন যেকোনো বাড়তি সুবিধার খোঁজ আমি সব সময়ই রাখি। মেটা ও ওকলে যা তৈরি করেছে তা সত্যিই রোমাঞ্চকর, কারণ এটি অ্যাথলেটদের অনুশীলন এবং প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়ার সীমাকে আরও বাড়িয়ে দেয়। এর মূল লক্ষ্য হলো নিজের কাজে মনোযোগ রেখে উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে পারফরম্যান্সের উৎকর্ষ সাধন করা। এ ভাবনাটি আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।’

Scroll to Top