৩৬৫ দিন। সোশ্যাল মিডিয়ায় অন্য মহিলাদের ফলো করা, তাঁদের ছবিতে লাইক দেওয়া নিয়ে প্রেমিকের সঙ্গে তুমুল অশান্তি। তার পাশাপাশি সামনে আসছে আর্থিক লেনদেনের জটিলতা। গড়িয়ার ফর্তাবাদে ইঞ্জিনিয়ার সার্থক সরকার খুনের ঘটনায় একের পর এক নতুন তথ্য সামনে আসায় ঘনীভূত হচ্ছে রহস্য। তদন্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে খুনের অস্ত্র। ফ্ল্যাটের যে ঘরে সার্থকের মৃত্যু হয়েছিল, সেখান থেকেই উদ্ধার হয়েছে রক্তমাখা কাঁচি। এর আগে সম্ভাব্য খুনের অস্ত্র হিসেবে চপস্টিকের কথাও জানিয়েছিল পুলিশের একাংশ। ফলে কোন অস্ত্র দিয়ে সার্থককে খুন করা হয়েছিল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিত বড়ুয়া জানিয়েছিলেন, সার্থক অন্য মহিলাদের ফলো বা ছবিতে লাইক দিলেই সঞ্চালিকার সঙ্গে তাঁর অশান্তি হত। পাশাপাশি, ঘটনার আগে দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একাধিকবার টাকা লেনদেন হয়েছে। সেই টাকার উৎস ও গন্তব্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কয়েকজনের নামের তালিকাও তৈরি হয়েছে। উদ্ধার হওয়া রক্তমাখা কাঁচিটি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। সেটিই খুনের অস্ত্র কি না, নাকি চপস্টিকের সঙ্গে ঘটনার কোনও যোগ রয়েছে, তা রিপোর্ট এলেই স্পষ্ট হবে। ফ্ল্যাটের অন্য ঘর থেকেও নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা। এদিকে, কলেজের ফি নিয়ে ঘটনার আগে মৌমিতা বসু ও সঞ্চালিকার মধ্যে বচসা হয়েছিল বলে দাবি তাঁর দিদার। ঘটনার তথ্য আড়াল করার অভিযোগে গ্রেফতার হয়েছেন মৌমিতাও। সঞ্চালিকা ও তাঁর মায়ের বয়ানে অসঙ্গতি মিলেছে বলে দাবি পুলিশের। সব মিলিয়ে সম্পর্কের বিবাদ, আর্থিক লেনদেন এবং রক্তমাখা কাঁচির সূত্র ধরে তদন্ত এগোচ্ছে।
গড়িয়া লিভ ইন মার্ডার
রক্তমাখা কাঁচি উদ্ধার গোয়েন্দাদের
- khabar365din
- November 11, 2026
- 5:15 pm
- No Comments





