বাঘিনীর ভুটান গমন ঠেকাতে শব্দপ্রাচীর

৩৬৫ দিন। শিলিগুড়ি। দস্যি রয়্যাল বেঙ্গলের প্রতিবেশী রাষ্ট্র ভুটান গমন রুখতে ব্যান্ড ঢাক-ঢোল কাঁসর ঘন্টা সমারোহে শব্দ প্রাচীর তৈরি। নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে উচ্চ ডেসিবেলের বাজি ফাটানোর পরিকল্পনা অভিযানে থাকা বনকর্মীদের। সম্মোহনের মোহের ফাঁদেও আটকে রাখা যায়নি ডুয়ার্সের দস্যি মেয়েকে। তবে দ্বিতীয় দফায় পালিয়ে সোমবার পর্যন্ত রয়্যাল বেঙ্গল বাঘিনী ব্যাঘ্র প্রকল্পের সীমানার মধ্যেই ছিল। তবে বর্তমানে আরও কিছুটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা সামনে এসেছে। গত ২৪ঘন্টা চুনিয়াঝোরা এলাকায় রয়্যাল বাঘিনিটি রয়েছে বলেই বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। বাঘিনী বিটিআর টিএফ ১জয়ন্তী ও কুমারডুবির মধ্যবর্তী কোনও এলাকার পেরিয়ে পাঁচ কিমি দূরত্বে ভুটান মুখী যাত্রা করতে পারে সে আশঙ্কায় ঠেকাতে তৎপর এখন বনদপ্তর। কারন সংলগ্ন এলাকা থেকে ভিন দেশ ভুটান সীমান্ত মাত্র পাঁচ কিমি। প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত জুড়ে রয়েছে গভীর বনাঞ্চল। তাই বাঘিনী যাতে ভুটানের দিকে সীমান্ত পেরিয়ে চলে যেতে না পারে, তার জন্য অভিযানে নামানো হয়েছে বিটিআর-এর অভিযানে তিনটি কুনকি হাতি দল। বাঘিনী পথে বাধা দিয়ে অভিযানে হাতির সংখ্যা বাড়ানো হচ্ছে।
সোমবার জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগ থেকেও আরও তিনটি হাতি আনা হয়েছে। পাশাপাশি, গরুমারা থেকেও অতিরিক্ত হাতি আনার বিষয়ে আলোচনা চলছে। এছাড়া ওটাইল্ড রয়েল বেঙ্গলের স্বাভাবিক সহ সহজাত প্রবৃত্তি বিশ্লেষণ করে বন কর্মীদের তরফে সাইন্ড ওয়াল অর্থাৎ শব্দ প্রাচীর তৈরি করা হচ্ছে।ভুটান সীমানার দিকে পা বাড়লেই বেজে উঠবে বাঘিনীটি যখনই সীমান্তের দিকে এগোনোর চেষ্টা করলেই বেজে উঠছে বাদ্যি। এই অভিযানে ১০ জন ঢাকিকে শামিল করা হয়েছে। ঢাকের বাদ্যি, ঢোল, কাঁসর, ঘণ্টা বাজিয়ে তীব্র শব্দ তৈরি করছে একদল। শুধু বাদ্যি বাদক নয় বাঘিনীকে সীমান্ত পেরোতে বাধা দেবে বাজিবাজেদের দল। অর্থাৎ ভুটান সীমান্তের দিকে এগোলেই উচ্চ ডেসিবেল যুক্ত বাজি পটকা পোড়ানো হবে। যাতে বাজির শব্দে বিপরীত মুখী অর্থাৎ বক্সার টাইগার রিজার্ভের দিকে বাঁক নেয় রয়্যাল বাঘিনী। অন্যদিকে দ্বিতীয়বারে ডুয়ার্সের বাঘিনী এনক্লোজার ছেড়ে পালিয়ে যাওয়ায় পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এনক্লোজারে পরিকাঠামো থেকে এনক্লোজারের নিরাপত্তা বেষ্টনী নিয়ে প্রশ্ন ওঠে। এনক্লোজারে পর্যাপ্ত জলধার নিয়েও সংশয় প্রকাশ করেছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। প্রাকৃতিক কোনো জলাধার না থাকায় সমস্যা দেখা দিয়ে পারে ওয়াইল্ড রয়্যাল বেঙ্গলের। এসমস্ত বিষয়ে পর্যালোচনা প্রকাশ্যে আসতেই এনক্লোজারের নিরাপত্তা বেষ্টনী ভেঙে বাঘিনীর পালিয়ে যাওয়ার ঘটনায় বনকর্তাদের কাছে জবাব তলব করেছেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাঁও। অরণ্য ভবন সূত্রে জানা গিয়েছে ওই এনক্লোজারের ভিত এতটা দুর্বল কেন রাখা হয়েছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যদিও রয়্যাল রয়েল বেঙ্গল সহজে তো স্বভাবের সঙ্গে মাটি আচঁরে সুরঙ্গ তৈরীর বিষয়টি একেবারেই ব্যতিক্রমী।
তারওপর রেডিও কলারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বন দপ্তর সূত্রের খবর গত ৩রা নভেম্বর অসম থেকে ফিরিয়ে আনার পর থেকেই বারবার এনক্লোজারের বিভিন্ন অংশের মাটিতে আঁচড় কেটে সুড়ঙ্গ করে বেরিয়ে যাওয়ার চেষ্টাও করে বাঘিনীটি। মাটিতে নখের আচঁড় নজরও আসে বনকর্মীদের। আর অবশেষ চতুর বাঘিনী সময় সুযোগ বুঝে পাঁচদিনের মাথায় গত ৮ই নভেম্বর এনক্লোজার থেকে পালিয়ে যায়। দস্যি রয়্যাল বাঘিনীকে পালিয়ে যাওয়ার নেপথ্যে বারবার সঙ্গীর খোঁজই আসামের অরণ্যে পলায়ন বিহার বক্সায় আনা বাঘিনীর। সঙ্গীর অভাবে কিছুতেই এনক্লোজারে রাখা যাচ্ছে না সে তত্ত্ব সামনে আসে। ডুয়ার্সের দস্যি মেয়েকে
সম্মোহনের মোহের ফাঁদেও আটকে রাখতে সাফারী থেকে পুরুষ বাঘের ইউরিন নিয়ে যাওয়া হয়। ছড়িয়ে দেওয়া হয় এনক্লোজার সংলগ্ন এলাকায়। বেশ কিছুটা সময় সিসি ক্যামেরার ছবিতে সে ঘ্রাণ ধরে সঙ্গীর খোঁজ করতেও দেখা যায় বাঘিনীকে। তবে এই কৌশলও দীর্ঘস্থায়ী হয়নি।বনমন্ত্রী মনোজ ওরাও জানান- বাঘিনী বক্সার সংলগ্ন এলাকাতেই রয়েছে রেডিও কলারের মাধ্যমে লোকেশন পাওয়া যাচ্ছে বাঘিনি যেন লোকালয়ে চলে না যায় অথবা অসম্ভ বা বিহারে না ঢুকে পড়ে সেজন্য বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে তবে বাঘিনী কে নির্দিষ্ট এলাকার মধ্যে আটকে রাখা সম্ভব না মান্যতা বনমন্ত্রীর।

Scroll to Top