৩৬৫ দিন। কলকাতায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর জন্য প্রকৃতিকে দায়ী করা যায় না। মানুষের ভুলই এর জন্য দায়ী। এভাবেই দুর্গাপুজোর সময় কলকাতার চোরবাগানে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যুর ঘটনায় প্রাকৃতিক দুর্যোগকে দায়ী না করে মানুষের ভুলের জন্যেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আয়োজিত বিজয়া দশমীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের বিভিন্ন সমস্যার পাশাপাশি মহান ভাগবতের বক্তব্যে উঠে এসেছে কলকাতার সাম্প্রতিকতম দুর্ঘটনার কথাও।
অন্যদিকে আরএসএস প্রধান চোরবাগানের ভয়াবহ দুর্ঘটনার জন্য মানুষের ভুলকে দায়ী করার পরেই তাঁকে পূর্ণ সমর্থন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মোহন ভাগবত জি যে কথা বলেছেন, সেটা ঠিক বলেছেন৷ ম্যান মেড হয়েছে এই ঘটনা৷ মানুষ এটা করেছে, সে মানুষ যে কেউ হতে পারে, মানুষের ষড়যন্ত্রে হতে পারে, ভুলে হতে পারে৷ সব মিলিয়ে এটা মানুষের ভুল৷ মাইকে তো বলার দরকার ছিল না প্যান্ডেল ভেঙে পড়ে যাবে৷ আমরা রাতে গেছি৷ তখনও তো ঠিকই ছিল প্যান্ডেল৷ ভেঙে তো পড়ে যায়নি৷ যাঁরা দড়ি ধরে দাঁড়িয়েছিলেন, তাঁদেরও দড়ি ফেলে দেওয়ার দরকার ছিল না৷ অনেক তথ্য পেয়েছি৷ আমাদের যে তদন্তকারী কমিটি হচ্ছে ওদের পাঠাব ৷ অনেককে রেসকিউ করেছে৷ ঘোষণা ও দড়ি ফেলে দেওয়া অন্যতম কারণ৷ ভিতরে তো হয়নি প্যান্ডেল প্রেমিসেসে তো হয়নি, বেরনোর মুখটাতে হয়েছে৷ ওখানে পাশে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো৷ কালকেও ১০ হাজার লোক ছিল৷ ওখানে দড়ি দিয়ে আসা যাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল, আর্টিফিশিয়াল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল৷ বাইফারকেশন করা হয়েছিল৷ সেই দড়িটা ফেলে দেওয়ায়, মিক্সিং হয়ে যায়৷
পাশাপাশি থিম নিয়ে মাতামাতি করার জন্যই এভাবে চোর বাগানে অস্বাভাবিক ভিড় হয়েছিল কিনা সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ভাবতে হবে৷ ডিজের ব্যাপারে বলেছি৷ অনেক কিছু নিয়ে শিক্ষা নিয়ে সংশোধন করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। দুর্গাপুজো অনেক বড় ব্যাপার৷ ছোটখাটো নয়। পশ্চিমবঙ্গে পুলিশ কটা রয়েছে। পাবলিকের সাপোর্ট দরকার। সিভিক নির্ভর, টেম্পোরারি হোমগার্ড নির্ভর করে দিয়ে গেছে৷ ৪৯ বছরের আবর্জনা তো ৬ মাসে পরিষ্কার করতে পারবেন না৷
পদপিষ্টের জন্য দায়ী মানুষের ভুলই
ভাগবতের মন্তব্যকে পূর্ণ সমর্থন মুখ্যমন্ত্রীর
- khabar365din
- October 22, 2026
- 4:06 pm
- No Comments






