বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু

৩৬৫ দিন। জমির ফসল বাঁচাতে বেআইনি ভাবে বিছিয়ে রাখা হয়েছিল বিদ্যুতের তার, সংস্পর্ষে আসতেই মৃত্যু হল পূর্ণ বয়স্ক হাতির।‌ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বৈকুঠপুর জঙ্গল লাগোয়া নোধাবাড়িতে। শুক্রবার সকালে স্থানীয় চাষীরা জমিতে কাজ করতে এসে দেখেন একটি হাতির দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। বন দফতরকে খবর দেওয়া হয়। তারা এসে দেহ পরীক্ষা করে জানায়, প্রাথমিক ভাবে তারা মনে করছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই হাতির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানায় তারা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যেখানে এই ঘটনা ঘটেছে তার আশপাশের বহু জায়গায় জমির ফসল বাঁচাতে বেআইনি ভাবে বিদ্যুতের তার টেনে বেড়া দেওয়া হয়। তাই হাতির ওই বেআইনি তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু অস্বাভাবিক নয়। যেখানে হাতির দেহ মিলেছে সেই জমির মালিকের খোঁজ চলছে। বন দফতর অভিযোগ জানালেই ওই ব্যক্তিকে আটক করা হবে। বনদফতর সূত্রে জানা যাচ্ছে, এর আগেও জলপাইগু গড়, আলিপুরদুয়ারে চাষের জমির বৈদ্যুতিন বেড়ায় শক খেয়ে হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ভাবে বিদ্যুতের বেড়া দেওয়া যে বেআইনি সে ব্যাপারে বহু বার সতর্ক করা হলেও কয়েকজন এখনো এই কাজ করছে। এদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য কয়েকদিন আগেই শালবনিতে রঞ্জার জঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শাবক ও মা হাতির মৃত্যু হয়। সেখানেও অভিযোগ ওঠে, সাবমারসিবল পাম্প চালানোর জন্য বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট‌ হয়ে তিনটি হাতির মৃত্যু হয়। এবার সেই এক ঘটনা ঘটলো জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের জঙ্গলে

Scroll to Top