বাগডোগরায় স্বঘোষিত ‘গোরক্ষক’দের হাতে
৩৬৫ দিন। শিলিগুড়ি। গরু পাচারের অভিযোগে গণপ্রহার মৃত্যু দুই। আইন হাতে তুলে নিয়ে গণপ্রহারে ঘটনাস্থলে একজনের মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে আসার সময় মৃত্যু অপর ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরা থানার অন্তর্গত তাড়াবাড়ি এলাকায়। জানা গিয়েছে শনিবার ভোররাতে এলাকায় পাঁচজনের বহিরাগত একটি যুবকদের দল নজরে আসে স্থানীয়দের। পিকআপ ভ্যানে গরু তুলে নেওয়ার সময় স্থানীয় উত্তেজিত একাংশ হামলা চালায়। পিকআপ ভ্যানটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপরই ওই পাঁচজনের যুবকের দল প্রাণপণে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত যুবকদের একাংশ তাদের পিছু নিয়ে বেধরক মারধর করতে লাগে। রীতিমতো রাস্তায় ফেলে গণপ্রহার চলে।
জানা গিয়েছে, ওই সময় পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দিতে আরেকটি গাড়িতে বেশ কয়েকজন যুবককে দেখতে পেয়েই হামলে পড়ে তারা। গরু পাচারের সন্দেহে রাস্তায় ফেলে এক সন্দেহভাজন যুবককে গণপ্রহারের পর রীতিমত পোল্ডার দিয়ে থেঁতলে দেয় উত্তেজিতরা। ঘটনাস্থলে মৃত্যু হয় গণপ্রহারের মুখে এক যুবকের। ঘটনা খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। অপর আরো এক যুবককে বেধড়ক মারধর করে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার সময় পথেই মৃত্যু হয় তার। অপর তিন যুবককে কোনরকমে প্রাণ বাঁচিয়ে পুলিশ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় তিনজন চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে ঘটনাস্থল বাগডোগরা থানার অধীনে হলেও গণপ্রহারের ঘটনা মাটিগাড়া থানা এলাকার অধীনে। ফলে দুই থানার পুলিশ পৃথক মামলা দায়ের করেছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত ২ যুবকের ময়নাতদন্ত করে তদন্তে এগোচ্ছে পুলিশ। জানা গিয়েছে, গণপ্রহারে ঘটনাস্থলে মৃত যুবকের নাম সাহিদ আখতার। মৃত সোনারপুরের বাসিন্দা। অপর মৃত সাদ মহম্মদ হরিয়ানার বাসিন্দা। সাহিদীর স্ত্রী জানান, আমার স্বামীকে সন্দেহ করে মেরে ফেলল।
আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত আমির, আকরাম, আরিফ খান। তিনজনই ভিন রাজ্যের বাসিন্দা। পুলিশ কমিশনারেটের আধিকারিক জানান গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় তদন্তে নামবে ফরেনসিক টিম। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বক্তব্য ঘটনা নিয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের অতিরিক্ত পুলিশ কমিশনার অনির্বান মায়ানদের জানিয়েছেন ঘটনাটি তারাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে শাহিদ আখতার নাম এক ব্যক্তির মৃত্যু হয়েছে ও সাদ মহম্মদ নামে আরেক ব্যক্তির হাসপাতালে মৃত্যু হয়। এ ছাড়াও তাদের সঙ্গে ছিল বলে আরও ৩ জন যারা ছিল তাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় মাটিগাড়া ও বাগডোগরা থানার যৌথ উদ্যোগে একটি তদন্তকারী দল গঠিত হয়েছে ও এখনো পর্যন্ত ৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।





