৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। ভারতের মাটিতে ব্রাজিলের সমর্থকদের অভাব ছিল না কোনও কালেই। বিশ্বে ফুটবলকে শিল্পের রূপ দিয়েছিল প্রথম যে দল তাদের নাম ব্রাজিল। জোগা বোনিতো ফর্মুলা এখন হয়তো আর নেই। কিন্তু যে দলের অতীত ইতিহাসে পেলে, গ্যারিঞ্চা, জিকো, রিভেলিনহো, রোনাল্ডো, কাকা থেকে আজকের নেইমার, ভিনি, রায়ানদের মতো তারকাদের জন্ম দিয়েছে সেই ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দল কলকাতার যুবভারতীতে খেলবে এটাই বা স্বপ্নের থেকে কম কি? রহিম আলি, আনোয়ার, অপুঁইয়া, অভিষেকদের মতো ভারতীয় ফুটবলাররা যে অভিজ্ঞতা পেতে চলেছেন সেটা তাদের ফুটবল জীবনের শেষ পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। আসলে ব্রাজিল যতই শেষ ২৪ বছর বিশ্বকাপ নাই জিততে পারুক, এই দলটার স্থান ভারতীয় ফুটবলপ্রেমীদের হৃদয়ের মাঝখানে এটা অস্বীকার করার জায়গা নেই। পাঁচটি বিশ্বকাপ, অসংখ্য স্মরণীয় মুহূর্ত আর বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এই হলুদ-সবুজ জার্সি।
কিন্তু সেই ব্রাজ়িলই আজ অনেক দিন ধরে খুঁজছে নিজেদের হারিয়ে যাওয়া ছন্দ। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতা হয়নি। একের পর এক বিশ্বকাপে হতাশা, বড় মঞ্চে ব্যর্থতা আর অপূর্ণ স্বপ্নের ভার বয়ে বেড়াতে হচ্ছে সেলেকাওদের। কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে সেই আক্ষেপ, সেই লড়াই আর নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্নের কথাই শোনালেন কোচ কার্লে আন্সেলোত্তি এবং অধিনায়ক মার্কুইনহোস।বিশ্বকাপের ব্যর্থতার স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় ব্রাজ়িলকে। সেই সত্যিটা স্বীকার করতে দ্বিধা করলেন না অধিনায়ক মার্কুইনহোসও। তিনি বলেন, ‘আমরা জানি বিশ্বকাপে আমাদের ফল প্রত্যাশা মতো হয়নি। একজন ফুটবলার হিসেবে আমরা বুঝি, বিশ্বকাপে ভালো কিছু করা কতটা কঠিন। সেখানে বিশ্বের সেরা দল আর সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে হয়। তাই এখন আমরা সামনে তাকাতে চাই।’বিশ্বকাপের ধাক্কা কাটিয়ে ওঠার কাজ এখনও চলছে। শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফও আগের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছে।
আজ সাম্বা বনাম ভারত! ভিনিদের বিরুদ্ধে ইতিহাসের সামনে আনোয়াররা
- khabar365din
- October 2, 2026
- 4:50 pm
- No Comments





