৩৬৫ দিন। শিলিগুড়ি। বিব্রত করা যাবে না ডুয়ার্স রানিকে! রয়্যাল বাঘিনীর সুরক্ষায় ভুটানকে চিঠি রাজ্য বন দফতরের। তিন থেকে চার মাসের মধ্যে বক্সায় আরও বাঘ আনয়নের প্রস্তুতি নিচ্ছে বন দফতর। এনটিসি-র নির্দেশিকা মেনে নতুন করে তিনটি এনক্লোজার তৈরি হতে চলেছে বক্সায়। বাস্তুতন্ত্রের ভারসাম্য বজিয়ে রাখতে বার্কিং ডিয়ার, সম্বর ও ওয়াইল্ড গোট আনা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভে। দস্যি রয়্যাল বেঙ্গল বাঘিনী ও তার ভ্রুণ মৃত্যুর ঘটনা ঘিরে রাজ্য তথা গোটা দেশ তোলপাড়! দুই দফায় বক্সার ব্যাঘ্র প্রকল্প ছেড়ে পালিয়ে গিয়েছে ডুয়ার্স রানি রয়্যাল বেঙ্গল বিটিআর টিএফ এক। প্রথম দফায় বক্সার বনাঞ্চল ছেড়ে অসমের রাইমনা বনাঞ্চলে চলে যায় ডুয়ার্স রানি। দ্বিতীয় দফায় সুরঙ্গ কেটে পালিয়ে বর্তমানে দস্যি রয়্যাল বাঘিনী ব্যাঘ্র প্রকল্পের সীমানা পেরিয়ে দাপিয়ে বেড়াচ্ছে।আপন মেজাজে চলা রায় বাঘিনী ডুয়ার্স রানী ভৌগোলিক সীমান্ত পেরিয়ে সোজা ভুটান বনাঞ্চলের দিকে পাড়ির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না বন দফতর।
যদিও বনমন্ত্রী মনোজ কুমার ওরাও পরিষ্কার জানিয়েছেন বাঘিনী বক্সার গহীন অরণ্যে সীমানার মধ্যেই রয়েছে। শেষ রেডিও কলারে মেলা তথ্য অনুযায়ী বাঘিনি বক্সার বনাঞ্চল দিয়ে বয়ে চলা বালা, জয়ন্তী আর ঘাকসি নদী পারাপার করে অবস্থান করছে ভুটান সীমান্তে। চূর্ণিয়া সংলগ্ন বক্সা ও ভুটান সীমান্তে গতিবিধির সঙ্কেত মিলেছে। এই অংশেই বাঘিনীর অধিকাংশ সময়তে গতিবিধির নজরে এসেছে। ভুটান সীমান্ত নিরালা গহীন অরণ্যে স্বচ্ছন্দ্য বোধ করছে বাঘিনীর বলেই প্রাথমিকভাবে মনে করছে বন কর্মীদের একাংশ। তবে এই অংশের সঙ্গে ভুটানের দূরত্ব মাত্র আড়াই কিমি। অরন্যের ওপারে ভুটানের এই অংশে থিবসু-র গভীর বনাঞ্চলে বাঘিনীর যাতায়াত রয়েছে আশঙ্কা বনকর্মীদের। আর ভ্রুণ মৃত্যুর ঘটনার পর এনটিসিএ-র কঠোর নির্দেশিকা অনুযায়ী বাঘিনীর স্বাভাবিক চলার পথে কোনো রকম প্রতিরোধ গড়তে চায় না বন দফতর। শুক্রবার বনমন্ত্রী বলেন- বাঘের ক্ষেত্রে বক্সা রাইমোনা থিবসু একটাই বনাঞ্চল।বাঘের ক্ষেত্রে কোনো সীমানা নেই! ফলে বক্সার বনাঞ্চল থেকে গহীন অরণ্য নদী পেরিয়ে আসামের রাইমনা থেকে ভুটানের থিবসু -র গভীর অরণ্যে রয়্যাল বেঙ্গল বাঘিনীর চলাচলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের নির্দেশিকা অনুযায়ী বাঘিনীর যাতায়াতের পথে আমরা (বনদপ্তর) কোনোরকম ব্যারিকেড করে প্রতিরোধ করছি না। এদিকে আসামের সঙ্গে ইতিমধ্যে বাঘের আনাগোনা ও নজরদারি এবং বাঘিনীর সুরক্ষা নিয়ে দুই সরকারের মাঝে ইতিবাচক আলোচনা হয়েছে। সবরকম সহযোগী ভূমিকায় রয়েছে আসামের। তবে আন্তঃরাষ্ট্র সীমান্ত ভুটানে বাঘিনী যাতায়াত সম্ভবনাকে কেন্দ্র করে ভারতের রয়্যাল বেঙ্গলের সুরক্ষা ও কতটা নিরাপত্তা নজরদারি সম্ভব তা ঘিরে প্রশ্ন চিহ্ন! যদিও এ বিষয়ে বনমন্ত্রী মনোযোগ পরিষ্কার জানিয়েছেন কোনো রকম বাঘিনীর নিরাপত্তা থেকে আইনি জটিলতা যাতে না হয় সে কারণে প্রাথমিকভাবে ভুটানের সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্য বন দফতরের তরফে ভুটান সরকারকে চিঠি পাঠানো হয়েছে।






