মুখে স্প্রে করে বাড়ির লোকেদের অজ্ঞান করে সর্বস্ব হাতিয়ে নিয়ে গেল ডাকাত দল

৩৬৫ দিন। মুখে স্প্রে করে বাড়ির লোকেদের অজ্ঞান করে সর্বস্ব হাতিয়ে নিয়ে গেল ডাকাত দল। পর পর তিনটি বাড়িতে একই কায়দায় লুট করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার সোদপুরে। এখানকার ১৫ নম্বর ওয়ার্ডে শান্তিনগরে সোমবার রাতে হানা দেয় ৫ জনের দুষ্কৃতী দল। পর পর তিনটি বাড়িতে তারা প্রথমে কলিং বেল বাজায় দরজা খুলতেই সঙ্গে সঙ্গে তারা স্প্রে করে। এক এক করে বাড়ির সব সদস্যরা জ্ঞান হারালে বিনা বাধায় চুরি সেরে তারা এলাকা ছেড়ে চম্পট দেয়। সকালে সংজ্ঞা ফেরার পর ওই তিনটি বাড়ির লোকেরা দেখেন তাদের সর্বস্ব খোয়া গিয়েছে। মঙ্গলবার খড়দা থাকায় তারা অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনায় রীতিমত আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। তারা বলছেন, এবার তো রাস্তাঘাটে বেরতেই ভয় করছে। রাতে কেউ দরজায় নক করলে খুলতেও ভয় পাব। তাদের অভিযোগ, শান্তিনগর এলাকায় ঠিক মত নজরদারি হয় না পুলিশের। রাতে পাহাড়া থাকে না।‌ পুলিশের নজরদারি থাকলে এই ঘটনা ঘটে না। যদিও অভিযোগ মানতে নারাজ পুলিশ। তারা বলছে, রাতে নিয়মিত নজরদারি চলে সম্ভবত বাইরে থেকে কোনও দুষ্কৃতী দল এসে অপারেশন চালাচ্ছে তবে স্প্রে ছিটিয়ে অজ্ঞান করিয়ে লুট করা নতুন নয় আগেও এই এক কায়দায় অনেক জায়গাতেই চুরি ডাকাতি হয়েছে। বেশ কয়েকজন সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চলছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।‌ তদন্তের স্বার্থে আপাতত এর‌ থেকে বেশী কিছু বলতে নারাজ পুলিশ।

Scroll to Top