শিখ, জৈন উন্নয়নে কিছুই করেনি বিগত সরকার

৩৬৫ দিন। অবিলম্বে সরষের তেল, চিনি সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে আসতে হবে মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যে। আজ নবান্ন সভাঘরে রাজ্য প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি পুলিশ এবং জেলা শাসকদের সঙ্গে বৈঠকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি গুরু নানক জয়ন্তী উপলক্ষে আজ ডানকুনির গুরুদ্বারে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন রাজ্য সরকার তৈরি করবে গুরু নানক ভবন। পরপর বেশ কয়েকটি নিম্নচাপের জেরে অকালে ঝড়-বৃষ্টিতে প্রচুর ফলন নষ্ট হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সবজির দাম বৃদ্ধি হয়েছে অস্বাভাবিক হারে। পাল্লা দিয়ে বেড়েছে চাল, নুনচিনির দাম। এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক কৃষি বিপণন দফতরের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিল মার্কেট অ্যাসোসিয়েশন, কৃষি বিপনন দফতর। সূত্রের খবর, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্য সরকার ব্যবসায়ীদের সাহায্য করছে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে। তারপরও কেন মানুষ উপকৃত হচ্ছে না তা খতিয়ে দেখতে হবে অবিলম্বে। কালোবাজারি রুখতে এবং মূল্যবৃদ্ধির রুখতে অবিলম্বে ময়দানে নামতে নির্দেশ দিয়েছেন টাস্ক ফোর্সকে। শুধু তাই নয়, জানা গিয়েছে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরষের তেল এবং চিনির দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর উদ্যোগ নিতে বলা হয়েছে।
প্রতি সপ্তাহে রাজ্য সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বাজার কমিটিগুলোর সঙ্গে সমন্বয় বৈঠক করার জন্য। এমনকী একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে আধিকারিকের। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে সচেতনতা শিবিরের আয়োজন করতে বলছেন মুখ্যমন্ত্রী। বাজারে পণ্যের দাম সম্পর্কে ক্রেতাদের অবহিত করা এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ক্ষেত্রে নজরদারি বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য। গুরু নানক ভবন গড়ার প্রতিশ্রুতি আজ গুরু নানক জয়ন্তী উপলক্ষে ডানকুনির গুরু গোবিন্দ সিংজির গুরুদ্বারে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরুদ্বার কমিটির সদস্যরা উত্তরীয় এবং শিখদের ঐতিহ্যবাহী তলোয়ার দিয়ে তাঁকে স্বাগত জানান। সেখানে গুরু নানকের বেদিতে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে সকলের সঙ্গে বসে প্রার্থনাসঙ্গীত ও অনুষ্ঠান শোনেন মুখ্যমন্ত্রী। শিখ সম্প্রদায়ের আবেদন মেনে গুরুদ্বার চত্বরে সরকারিভাবে একাধিক কাজের আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, এই রাজ্যে যদি হজ ভবন থাকে, তাহলে গুরু নানকের নামে কেন ভবন থাকবে না? গুরু নানকজির নামে তৈরি করা হবে ভবন। তার থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই। আগের সরকার একটা সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দিত। কিন্তু আমাদের সরকার সকলকে সমমর্যাদা দেয়। শিখ-জৈন সকলেই সংখ্যালঘু তাদের উন্নতিতে কাজ হবে। প্রকাশ পরবের দিন প্রণাম করতে আজ এখানে এলাম। আমার সঙ্গে মন্ত্রী উমেশ রাই আছেন। এই গুরুদ্বারার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আপনারা সুযোগ দিয়েছেন আমি বার বার এসেছি। ১৪ নভেম্বর কলকাতায় বড়বাজার গুরুদ্বারাতে গিয়েছিলাম। এখানে কমিউনিটি হল তৈরি করা হবে। আপনাদের উন্নতি কল্পে এখ ানে কাজ হবে। বড় জমি এটা খুব গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র এটা। ন্যাশনাল হাইওয়ে নিয়ে একটা সমস্যা আছে, সেটা কথা হলে মিটিয়ে নেওয়া হবে। পাশাপাশি, শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁদের সঙ্গে নিজের পুরনো সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। প্রাইম টাইমে সিনেমা হলে চলবে বাংলা সিনেমা পশ্চিমবঙ্গের সিনেমা হল গুলিতে এবার থেকে বাধ্যতামূলকভাবে প্রাইম টাইমে একটি অন্তত বাংলা সিনেমা চালাতেই হবে বলে আজ হল মালিক, হোম ডিস্ট্রিবিউটর এবং টলিউডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Scroll to Top