৩৬৫ দিন। শুভদীপ দে। হুগলি। শারীরিক যন্ত্রণার উপশমে কেরোসিন মাখা, পরিণতি জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু! অসাবধানতার আগুনে শেষ ৭১ বছরের গোপালচন্দ্র পায়ের যন্ত্রণা কমাতে কেরোসিন তেল মেখেছিলেন। কিন্তু সেই সামান্য অসাবধানতাই যে জীবনের শেষ মুহূর্ত ডেকে আনবে, তা ঘুণাক্ষরেও টের পাননি ৭১ বছরের গোপালচন্দ্র বৈরাগী। কেরোসিন মাখা পায়ে কোনওভাবে আগুনের সংস্পর্শে আসতেই মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে তাঁর শরীর। মর্মান্তিক এই ঘটনা গোঘাটের হাজিপুরের দেবখন্ড এলাকার। জানা গিয়েছে, রাতে পায়ের যন্ত্রণা উপশমের জন্য নিজের পায়ে কেরোসিন তেল মাখেন বৃদ্ধ। সেই সময় কোনওভাবে আগুনের সংস্পর্শে আসতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সারা শরীরে। বাড়িতে তখন একাই ছিলেন তিনি। তাঁর আর্তচিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আশঙ্কাজনক অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মৃত্যু হয় তাঁর। একটি মুহূর্তের অসাবধানতা কেড়ে নিল একটি প্রাণ। শোকে স্তব্ধ পরিবার, এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া, সাবধানতা অবলম্বন করলে মর্মান্তিক এই ঘটনাটা হয়তো ঘটতো না।
পায়ে কেরোসিন তেল মেখে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধর
- khabar365din
- November 24, 2026
- 4:22 pm
- No Comments






