পেট্রোল পাম্প থেকে পেট্রোলের পরিবর্তে জল দেওয়ার অভিযোগকে ঘিরে উত্তেজনা জগৎবল্লভপুরে

৩৬৫ দিন।পাপ্পা গুহ। পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরে চালানোর পরেই বিপত্তি। থেমে গেল গাড়ি। গ্রাহকের অভিযোগ গাড়িতে পেট্রোল পাম্প থেকে তেলের বদলে জল দেওয়া হয়েছে। সোমবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল জগৎবল্লভপুরের সীতাপুর জোড়া পেট্রোল পাম্প এলাকায়। যদিও পেট্রোল পাম্পের কর্মীদের বক্তব্য কিকরে এটা ঘটলো সেটা তাদের জানা নেই। জানা গেছে শনিবার সকাল এক ব্যক্তি সীতাপুর জোড়া পেট্রোল পাম্প থেকে ১২৬০ টাকার পেট্রোল তার গাড়িতে ভর্তি করেন। অভিযোগ পাম্প থেকে মাত্র ৫০ মিটার এগোতেই আচমকা তাঁর গাড়ি বন্ধ হয়ে যায়। একাধিকবার চেষ্টা করেও তিনি গাড়ি চালু করতে না পারার পর সামনের একটি গ্যারেজে গাড়িটি নিয়ে যান। অভিযোগ সেখানে পরীক্ষা করার পর জানতে পারা যায় গাড়ির ভিতরে থাকা তেলের মধ্যে জল মিশে রয়েছে। এরপরেই ওই ব্যাক্তি গাড়ি থেকে সম্পূর্ণ তেল বের করে একটি জারে ঢালতেই জলের বিষয়টি সামনে আসে। সামনে আসে। এরপর তিনি সেই জল মিশ্রিত তেল নিয়ে পুনরায় পেট্রোল পাম্পে আসেন। এদিকে তেলের মধ্যে জল মেশানোর বিষয়টি সামনে আসার পরেই জানা যায় একই সমস্যার শিকার হয়েছেন একাধিক ব্যক্তি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পাম্প চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পাম্প কর্তৃপক্ষের বক্তব্য কিভাবে এটি হল বোঝা যাচ্ছে না। তবে পরীক্ষা না করেই জ্বালানি সরবরাহ করার ফলে এই বিপত্তি। যদি ও পাম্পের তেলের গুণমান পরীক্ষা করা হয়েছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

Scroll to Top