লাল ঝান্ডা দেখিয়ে শিল্প তাড়িয়েছে বাংলা থেকে
খড়্গপুর আইআইটি’র ৭৫ বর্ষপূর্তিতে বললেন মোদি

৩৬৫ দিন। খড়্গপুর আইআইটির মঞ্চ থেকে বাংলা থেকে শিল্প তাড়ানোর জন্য সরাসরি বামেদের দায়ী করলেন প্রধানমন্ত্রী মোদি। পশ্চিমবঙ্গের শিল্প সম্ভবনার কথা বলতে গিয়ে বাংলায় কেন আশানুরূপ শিল্প স্থাপন হল না সেই প্রসঙ্গ টেনে আনেন মোদি। তিনি বলেন, শিল্পায়নের প্রসঙ্গ টেনে বামেদের সরাসরি নিশানা করেন তিনি। প্রধানমন্ত্রীর অভিযোগ, পঞ্চাশ বছর আগেই ভারতে সেমিকন্ডাক্টর তৈরির সংস্থা এসেছিল, কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। মোদির অভিযোগ, বামেদের উগ্র ট্রেড ইউনিয়ন আন্দোলনের কারণেই একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়েছে বা তারা রাজ্যে আসতে চায়নি। তবে দীর্ঘ অপ্রাপ্তি কাটিয়ে কেন্দ্র রাজ্যে শিল্পায়নে পাশে থাকবে।
চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করি
শুক্রবার রাজস্থানে পঞ্চায়েত ভোটে অপ্রত্যাশিত ভাবে হার হয়েছে বিজেপির। তার পরের দিন‌-ই প্রধানমন্ত্রী মোদির মুখে চ্যালেঞ্জ নেওয়ার চ্যালেঞ্জ। খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি বা প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে শনিবার যোগ দিয়েছিলেন মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ। সেখানে বক্তব্য রাখতে মোদির মুখে শোনা যায় ‘ব্রেক দ্য রুল’, প্রধানমন্ত্রী বলেন, “চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করতে না-পারলে আমার শান্তি নেই।” অনেকে বলছেন, রাজস্থানে পঞ্চায়েত ভোটে বিজেপির হারের পর কংগ্রেস তথা বিরোধী শিবির এখন উচ্ছ্বসিত। তারা বলছে এটাই বিজেপির শেষের শুরু। মোদি এর পাল্টা চ্যালেঞ্জ নেওয়ার প্রসঙ্গ তুললেন বলে মত তাদের। নাম না করে কংগ্রেসের আমলে ইন্দিরা গান্ধির প্রধানমন্ত্রীত্বে ‘গরীবী হটাও’-এর ডাককে খোঁচা দিয়ে মোদি বলেন, “পশ্চিমবঙ্গের মাটি এমন মাটি, যেখানে নতুন ভাবনা জন্ম নিয়েছে। পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রামের জায়গা। স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের দেশকে উঁচুতে দেখতে চেয়েছিলেন। আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতার এই সফর বিকশিত ভারতের আসল শক্তি।” ভারত গঠনে আইআইটি-র ভুমিকা স্মরণ করিয়ে মোদি বলেন, “ভারতের প্রথম সাধারণ নির্বাচনের আগে আইআইটির জন্ম। আইআইটির পড়ুয়ারা দেশ গড়ার কাজে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন।” খড়্গপুর আইআইটি-তে ডাক্তারির কোর্স চালু হয়েছে। ওই কোর্সের পঠনপাঠন যেখানে হবে, সেই চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। কথা বলেন আইআইটির প্রায় ৭৫ জন পড়ুয়ার সঙ্গেও। খড়্গপুর আইআইটির প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে ৭৫ টাকার বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বিশেষ স্মারক মুদ্রাটি তৈরি করা হয়েছে ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ রুপো দিয়ে। মুদ্রাটির ওজন ৪০ গ্রাম এবং ব্যাস ৪৪ মিলিমিটার। এর প্রান্তে রয়েছে ২০০টি খাঁজ। মুদ্রার এক দিকে রয়েছে অশোক স্তম্ভের সিংহমূর্তি, অন্য দিকে রয়েছে আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তীর লোগো। মোদি বলেন, গত ৭৫ বছরে দেশের বহু পরিবর্তনের সাক্ষী থেকেছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। তাঁর কথায়, এই দীর্ঘ সময়ে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের যুগে পৌঁছে গিয়েছে ভারত। ভবিষ্যতে চিপ থেকে শুরু করে জাহাজ, সব কিছুই ভারতেই তৈরি হবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন তিনি। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে লক্ষ্য নেওয়া হয়েছে, তাতে খড়্গপুর আইআইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
গামছা ওড়ালেন মোদি
গত বছর ১৪ নভেম্বর, বিহারে এনডিএ জেতার পর গামছা উড়িয়ে দলের সদর দফতরে ঢোকেন মোদি। ঠিক এক বছর পর ফের বিহারে সেতু উদ্বোধনে এসে গামছা ওড়ালেন তিনি। বিহারে প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশের নামে সেতু উদ্বোধনে শনিবার পাটনা আসেন মোদি। ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ এই নীতীশ সেতু পটনা জেলার কাচ্চি দরগার সঙ্গে বৈশালীর বিদুপুর ব্লককে জুড়ছে। গঙ্গার উপর তৈরি হওয়া এই সেতুর কাজ গত ১৪ বছর ধরে চলছিল। শনিবার গামছা উড়িয়ে এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও। ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ এই নীতীশ সেতু পটনা জেলার কাচ্চি দরগার সঙ্গে বৈশালীর বিদুপুর ব্লককে জুড়ছে। গঙ্গার উপর তৈরি হওয়া এই সেতুর কাজ গত ১৪ বছর ধরে চলছিল। শনিবার গামছা উড়িয়ে এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যদিও পাল্টা মোদিকে খোঁচা দিয়ে আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের দাবি, নীতীশের নামে সেতু উদ্বোধন করে বিজেপি বোঝাতে চাইছে যে, জেডিইউ নেতার রাজনৈতিক জীবনে দাঁড়ি পড়ে গিয়েছে। তেজস্বী বলেন, “আমরা সকলেই জানি, যখন কোনও ব্যক্তি জীবিত থাকেন, তখন তাঁর নামে কোনও মূর্তি বা সেতু তৈরি হয় না। হয়তো বিজেপি এই বার্তাই দিতে চাইছে যে, নীতীশের রাজনৈতিক জীবন শেষ হয়ে গিয়েছে।”

Scroll to Top