মহিলাকে পিষে দিয়ে গঙ্গায় পড়ল টোটো

৩৬৫ দিন।‌ স্বামীর সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন পণ্য অর্জনের জন্য। সেই যাওয়াই হল কাল।‌ মৃত্যু যে এমন ভাবে নেমে আসতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি ষাট বছরের জবারানী সাহা।‌ গঙ্গার পাড়ে দাঁড় করানো টোটো আচমকা গড়াতে শুরু করে গঙ্গায় গিয়ে পড়ল আর গঙ্গায় পড়ার আগে সজোরে ধাক্কা মারে জবারানীকে। মারাত্মক চোট পেয়ে টোটোর সঙ্গেই সে ছিটকে পড়ে নদীতে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। গোটা ঘটনায় হতবাক জবারানীর স্বামী সুকুমার। তিনি বলেন, “আমি এবং আমার স্ত্রীর নদীর ঘাটের দু’প্রান্তে দাঁড়িয়ে কাপড় পরিবর্তন করছিলাম। সেই সময় হটাৎই চালকবিহীন একটি টোটো আমার স্ত্রীকে পিছন থেকে এসে ধাক্কা মারে। আমার স্ত্রী নিয়ন্ত্রণ রাখতে না পেরে নদীর জলে পড়ে যান। টোটো চালকের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্যই এই দুর্ঘটনাটি ঘটে। আমার স্ত্রীর মাথা, থুতনি এবং শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় মানুষের তৎপরতায় তাঁকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়।” পুলিশ সূত্রে জানা যাচ্ছে, টোটো চালক গঙ্গার ধারে টোটো দাঁড় করিয়ে পাশে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিল যাওয়ার আগে সে টোটোর হ্যান্ডেল লক করতে সম্ভবত ভুলে গিয়েছিল।‌ কোনও ভাবে সেই টোটোতে ঠেলা লাগতেই সেটি গঙ্গার ঢাল বেয়ে হুড়মুড়িয়ে নীচে নেমে আসতে থাকে ওই‌‌সময় টোটোর সামনে চলে আসেন জবারানী। তাকে ধাক্কা মেরে টোটো কার্যত উড়ে গিয়ে পড়ে গঙ্গায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ভাগ্য ভালো যে ওই সময় আর কেউ সেখানে ছিল না হলে আরও অনেকের ক্ষতি হতে পারতো। আপাতত টোটো চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, দুর্ঘটনাগ্রস্থ টোটোটিকেও আটক করা হয়েছে।

Scroll to Top