৩৬৫ দিন।ধর্মান্তকরণের অভিযোগে চার্চ এর সদস্যদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরুর আগে সন্দেহভাজনদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাল রাজ্যের চার্চের প্রধান মিশনারি স্কুলের প্রধানরা ও খ্রিস্টান সমাজের এক সংগঠন।দিনউল্লেখ্য কয়েক আগেই বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের মিশনারি স্কুলের এক অধ্যক্ষর নেতৃত্বে রাজ্যে ধর্মান্তকরণ চলছে বলে মন্তব্য করেছেন। এই বৈঠকে অবশ্য সি এন আই ছিল না ।শনিবার অন্যান্য সমস্ত চার্চের ডায়াসেশণের প্রধান, বেশ কিছু মিশনারি স্কুলের শীর্ষকর্তা এবং বঙ্গীয় খ্রিস্টান পরিষেবার পরিচালকরা জরুরি বৈঠকে বসেন।
এই বৈঠকে আলোচ্য বিষয় ছিল শমীক মিশনারি স্কুলের এক অধ্যক্ষর নেতৃত্বে রাজ্যে ধর্মান্তকরণ চলছে বলে অভিযোগের জেরে পুলিশি অভিযানের মোকাবিলা ।বৈঠক শেষে রাজ্যের ১৩ লাখ খ্রিস্টানদের তরফে অবিলম্বে বিচারবিভাগীয় তদন্তের পাশাপাশি একগুচ্ছ দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এদিনই চিঠি পাঠান চার্চের প্রধানরা।নাদ্রুত এই পদক্ষেপ না হলে রাজনৈতিক দলের গুন্ডারা মিশনারি স্কুলে যে কোনও দিন তাণ্ডব করতে পারে বলে আশঙ্কা করে সভার প্রতিনিধিরা ।খ্রিস্টীয় পরিষেবার সাধারণ সম্পাদক হেরোদ মল্লিক জানিয়েছেন এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছে ।ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট মিলিয়ে রাজ্যের প্রায় এক হাজার চার্চ ও ৮০০ মিশনারি স্কুলের প্রধান এবং খ্রিস্টীয় পরিষেবার তরফে একাধিক দাবি রাখা হয়েছে। বৈঠকে উপস্থিতিত চার্চের এক প্রতিনিধি জানিয়েছেন প্রার্থনা সভা মানেই ধর্মান্তকরণ কর্মসূচি নয়। মাত্র এক ঘণ্টায় খ্রিস্টান হওয়া যায় না, এটা একটি দীর্ঘ ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই প্রার্থনা সভা দেখলেই যেন পুলিশি অভিযান না করে সন্দেহ হলে বিচারবিভাগীয় তদন্ত হোক।
চিঠিতে ওই বিচারবিভাগীয় তদন্ত ছাড়াও আরও দাবি করা হয়েছে যেমন লালকৃষ্ণ আডবাণী, নির্মলা সীতারমন থেকে তথাগত রায়, স্বপন দাশগুপ্ত, অগ্নিমিত্রা পালের মত যে সমস্ত শীর্ষ বিজেপি নেতারা মিশনারি স্কুলে পড়েছেন তাঁদের ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মান্তকরণ নিয়ে অভিজ্ঞতা প্রকাশ্যে আনা হোক।এছাড়াও শুধু বিদ্বেষ ও উস্কানিমূলক অভিযোগ না করে, সুনির্দিষ্ট মিশনারি স্কুলের অধ্যক্ষের নাম প্রকাশ্যে এনে প্রশাসনিক পদক্ষেপ হোক। তাদের আরও একটি বড় দাবি হলো সনাতন ধর্মের নাম করে অন্য ধর্মাবলম্বীদের উপর যে হামলা হচ্ছে তা নিয়েও বেদের প্রথম মণ্ডলের মন্ত্রে উল্লেখ করা আছে, সত্য এক, কিন্তু বিভিন্ন চোখে তাকে মানুষ দেখে। অর্থাৎ বহুত্ববাদের পক্ষে সওয়াল করা হয়েছে সনাতন ধর্মে।ফলে প্রকৃত কি ঘটনা ঘটছে তার তদন্ত ও কোনো একজন খ্রিস্টান ব্যক্তির বেঠিক ব্যবহারে পুরো খ্রিস্টান সমাজকে কাঠগড়ায় যেন না তোলা হয় এমন দাবিই মূলত তোলা হয়েছে এদিনের বৈঠক থেকে।
ধর্মান্তরণের অভিযোগ, খ্রিস্টান সংগঠনের চিঠি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে
- khabar365din
- November 21, 2026
- 4:51 pm
- No Comments






