হর্নবিল দম্পতির লাইভ রোমান্স

৩৬৫ দিন। মাত্র কুড়ি ফুট দূরে ২৮ ইঞ্চির পুরুষ হর্নবিল প্রেমিকার ঠোঁটে গুঁজে দিচ্ছে, জোগাড় করে আনা সোহাগের ফল। বিশ্বের বিরলতম রাইনোসরাস হর্নবিলের আদিমতম প্রেম একদম চোখের সামনে। লাইভ এবং অর্গানিক। বিশ্বের সেরা বার্ড পার্কের ট্রেনিং দেওয়া বা প্রশিক্ষিত রোমান্স নয়। স্বাভাবিক,সহজাত এবং রাজকীয়। ধোঁয়া ওঠা গরম কফিতে চুমুক দেওয়ার আগেই, কফি শপের সামনের লনের কোয়ারটুম গাছটার ডালে ঝপ করে নেমে আসবে একজোড়া হর্নবিল। যাদের স্বচক্ষে দেখার জন্য সুদূর বোর্নিও য ছুটে আসে ইউরোপ,আমেরিকার সাহেবরা।গহন
বর্ষাবনে ক্যানয় চড়ে,দিনরাত ক্যামেরা কিংবা বাইনোকুলারের চোখ লাগিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু কুওয়ালালামপুরের কেএল বার্ড পার্কের এক আশ্চর্য কফি শপের কাঠের বারান্দায় বসলেই,ঝামেলা মিটে যায়।
কোন এক অজ্ঞাত কারণে বিগত তিরিশ বছর ধরে, জুটি বাধা হর্নবিলরা এখানেই ঝুপ করে নেমে আসে, বিনে পয়সায় দর্শন দিতে। এর নামই হয়ে গিয়েছে হর্নবিল কফি শপ। লন্ডনের পিকাডালি রোডের অভিজাত দ্য ম্যারিয়ান কফি শপের কিউবান গ্রেট ওয়ান কফি নয়, নিতান্তই সাধারণ কফি, বহুমূল্যবান হয়ে ওঠে যখন হর্নবিল দম্পতি চোখের সামনে এমন সোহাগ করে। সাধারণ কফির অত দাম শুনে চোখ কপালে ওঠার আগেই, দামের তিন গুণ উসুল করে দেয় বিরল হর্নবিলরা। তাদের রাজকীয় চেহারা, আলেকজান্ডারের তরোয়ালের মতো চোখে ধাঁধা লাগিয়ে দেওয়া ঠোঁট, আর তার অনুষঙ্গ হিসেবে মাথার ওপর গন্ডারের খড়্গরে মতো আরেকটা ঠোঁট কিংবা ঝুটি,ঠোঁটের ঠিক মিরর ইমেজ এর মত বসানো। এমনটি নয় যে, হন বিল বিশ্বের অন্য কোথাও দেখতে পাওয়া যায় না।
বরং ভারতের উত্তর পূর্বাঞ্চলে সিকিম পাহাড় থেকে নাগাল্যান্ড পর্যন্ত হর্নবিল্ডের জগৎ বিস্তৃত। নাগাল্যান্ডে তো রীতিমতো হ্যান্ড বিল ফেস্টিবল হয়, যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। কিন্তু রাইনোসরস হনবিল, এ কেবল মালয়েশিয়ার বোর্নিওর নিজস্ব দাদাগিরি। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ঘাটলে, কুয়ালালামপুরের কেএল বার্ড পার্কের এই হর্ন বিল কফিশপ সম্পর্কে, আশ্চর্য আশ্চর্য পোস্ট দেখতে পাওয়া যায়, যেগুলো অধিকাংশই ইউরোপ ও আমেরিকার টুরিস্টদের করা। এতটাই জনপ্রিয় এই কফিশপ। তবে এটা আশ্চর্যের নয় যে, পুরুষ হর্নবিল তার সঙ্গিনী কে ফল খাইয়ে দিচ্ছে। এটা ওদের সহজাত প্রেম নিবেদনের একটা কমন এলিমেন্ট। পক্ষে বিশেষজ্ঞরা বলেন, ঠিক যেমনভাবে সুন্দর বাসা বানিয়ে বিদেশি ম্যাগপাই কিংবা বাংলার বাবুই পাখিরা সঙ্গিনীকে আকর্ষণ করে, ঠিক যেভাবে পুরুষ ময়ূর তার রাজকীয় পেখম মেলে সঙ্গিনীকে মোহিত করে, ঠিক একই ফর্মুলার পুরুষ হনবিলরা সঙ্গিনীকে খাইয়ে দেয় ফল। যার ফল খাওয়ানোর ধরন যত্ন সৌখিনতা যত সুন্দর, তত সুন্দরী সঙ্গিনী জোটে তার। হরনবিল কপি শপে বসে তাদের রুচি এবং জীবনযাত্রার এই দুর্দান্ত ইনফরমেশন। পর্যটকদের মোহিত করে।

Scroll to Top