৩৬৫ দিন। আত্মজীবনী ‘বিলংগিং’ নিয়ে আলোচনার মধ্যেই এবার আইনি জটে সোনিয়ার নাগরিকত্ব।ক কংগ্রেস নেত্রী সোনিয়ার নাগরিকত্ব জাল করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ কী করেছে তার অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বিনোদ যোশী এই নির্দেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ নাগরিকত্ব ও ভোটার তালিকায় নাম তোলা সংক্রান্ত বিষয়ে যখন অভিযোগ দায়ের হয়েছে তখন তা ফৌজদারি অভিযোগ।ক সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কী তদন্ত করল তা রিপোর্ট আকারে আদালতে পেশ করাটাই নিয়ম। সোনিয়ার বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে তাতে অভিযোগ করা হয়েছে, সোনিয়া গান্ধি ১৯৮৩ সালের ৩০ এপ্রিল ভারতীয় নাগরিকত্ব লাভ করলেও ১৯৮০ সালের ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল। ত্রিপাঠী আরও দাবি করেছেন যে, ১৯৮২ সালে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে ১৯৮৩ সালের ১ জানুয়ারি পুনরায় তা নথিভুক্ত করা হয়।
যদিও ১১ সেপ্টেম্বর ম্যাজিস্ট্রেট আদালত এই মামলায় সোনিয়াকে রেহাই দিয়ে জানিয়েছিল, সোনিয়া যে নাগরিকত্ব
বা ভোটার তালিকায় নাম তোলা নিয়ে জালিয়াতি করেছেন তার কোনও প্রমাণ নেই। এর সমর্থনে কোনও প্রমাণ আদালতে পেশ করা যায়নি। যদিও পরবর্তীতে উচ্চ আদালতের বিচারক ১১ সেপ্টেম্বরের রায়ে স্থগিতাদেশ দেয়। তবে প্রথম থেকেই আদালতে সোনিয়ার আইনজীবী দাবি করেন, সোনিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যে সোনিয়ার নামে বদনাম করা হচ্ছে। অন্যদিকে, সোনিয়ার ভোটার তালিকায় ‘অবৈধভাবে’ নাম তোলা নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম হয়নি। বিজেপির আইটি সেলের তৎকালীন সর্বভারতীয় প্রধান অমিত মালব্য দাবি করেছিলেন, ক্ষমতার অপব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল সোনিয়ার। নিজের বক্তব্যের স্বপক্ষে ১৯৮০ সালের ভোটার তালিকায় সোনিয়ার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিজেপি নেতা। তিনি যুক্তি দেন, ১৯৬৮ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিয়ে হলেও সোনিয়া ভারতীয় নাগরিকত্ব পান ১৯৮৩ সালে। প্রশ্ন তোলা হয়, তাহলে ১৯৮০ সালের ভোটার তালিকায়
সোনিয়ার নাম থাকে কীভাবে? গোটা বিষয়টি যাচাই করার দাবি জানান মালব্য।
নাগরিকত্বের আগেই সোনিয়ার নাম ভোটার লিস্টে মামলায় দিল্লি পুলিশকে তলব আদালতের
- khabar365din
- November 19, 2026
- 2:04 pm
- No Comments





