৩৬৫ দিন। সুমন আদক। কন্যাসন্তান জন্মানোর পর তাকে বিক্রির চেষ্টা, এমনকী সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় কুয়োয় ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে। হাওড়ার লিলুয়ার কোনা নস্করপাড়ায় ১৯ দিনের এক সদ্যোজাতকে ঘিরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, প্রথমে ১ লক্ষ ৩০ হাজার টাকায় শিশুটিকে বিক্রির দরদাম হলেও পরে ৬০ হাজার টাকায় রফার চেষ্টা হয়। এরপর শিশুটিকে অন্যের বাড়ির পাতকুয়োয় ফেলে দেওয়ার চেষ্টা করেন বাবা-মা। স্থানীয় মহিলা অঞ্জনা হাজরার তৎপরতায় উদ্ধার হয় শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির বাবা-মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে লিলুয়া থানার পুলিশ। শিশুটিকে কেনার জন্য যাঁর সঙ্গে দরদাম চলছিল, তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। দু’দিন আগে ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত করছে পুলিশ।
১৯ দিনের শিশুকন্যাকে বিক্রির চেষ্টার অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে
- khabar365din
- November 19, 2026
- 4:09 pm
- No Comments





