৩৬৫ দিন। মাত্র চার মিনিটের নিলাম-লড়াই। শেষ পর্যন্ত দাম উঠল ১৯০.৪ মিলিয়ন ডলার। শিল্পীর মৃত্যুর ১৩৬ বছর পরেও ভিনসেন্ট ভ্যান গঘের তুলির টান বিশ্বকে বিস্মিত করে চলেছে। শিল্পীর জীবনের শেষ অধ্যায়ের অমূল্য সৃষ্টি ১৮৮৮ সালে নিজের কান কেটে ফেলার ঘটনা, মানসিক বিপর্যয়, চিকিৎসাকেন্দ্রে দীর্ঘ সময় কাটানো; সব মিলিয়ে ভিনসেন্ট ভ্যান গঘের জীবন ছিল যন্ত্রণায় ভরা। কিন্তু সেই যন্ত্রণার মধ্যেই জন্ম নিয়েছিল পৃথিবীর শিল্পজগতের কিছু অবিস্মরণীয় সৃষ্টি। ১৮৯০ সালের মে মাস। ফ্রান্সের আভের-সুর-ওয়াজ গ্রামে তখন ভ্যান গঘের শেষ জীবনের দিনগুলি কাটছে। এই সময়েই তিনি আঁকেন । ছবিটি ২৪ মে, ১৮৯০ তারিখে সম্পূর্ণ হয়। শিল্পীর মৃত্যুর মাত্র দু’মাস আগে। ছবিটির প্রথম মালিক ছিলেন তাঁর ভাই থিও ভ্যান গঘ। পরবর্তীকালে ছবিটি একাধিক সংগ্রাহকের হাত ঘুরে পৌঁছয় জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশারের সংগ্রহে। ১৯৩৬ সালে ছবিটি বিক্রি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নাৎসি নির্যাতনের কারণে ইহুদি ফিশার পরিবারের সম্পত্তি ও শিল্পসংগ্রহের ইতিহাস নিয়ে পরবর্তীকালে প্রশ্ন ওঠে। বর্তমান বিক্রির আগে ফিশার পরিবারের উত্তরাধিকারীদের সঙ্গে ছবির মালিকপক্ষের একটি সমঝোতা হয়। ১৯৭৫ সাল থেকে ছবিটি ছিল আর্জেন্টিনার ব্লাকিয়ে-আরিয়েতা পরিবারের ব্যক্তিগত সংগ্রহে।
দীর্ঘ অর্ধশতাধী পর ছবিটি আবার নিলামের আলোয় ফিরে আসে। ছবিটি শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, যেন রঙের মধ্য দিয়ে জীবনের উৎসব। ৭০ বাই ৫৮ সেন্টিমিটার ক্যানভাসে তেলরঙে আঁকা ছবিটিতে দেখা যায় ফুলে ভরা বিশাল চেস্টনাট গাছ। গাছের বিস্তৃত ডালপালা, ঘন সবুজ পাতা এবং গোলাপি-সাদা ফুল ছবিটিকে এক স্বপ্নময় আবহ দিয়েছে। পটভূমিতে রয়েছে গাঢ় নীল আকাশ। গাছের পাতায় আলো-ছায়ার খেলা তৈরি হয়েছে ছোট ছোট অথচ দৃঢ় তুলির আঁচড়ে। ছবিতে তিনজন নারীকে দেখা যায় উজ্জ্বল রঙের পোশাকে। তাঁদের কাছাকাছি রয়েছেন একজন পুরুষ। এই মানব উপস্থিতি ছবিটিকে নিছক প্রকৃতিচিত্রের গণ্ডি থেকে বের করে এনেছে। ভ্যান গঘের বৈশিষ্ট্যপূর্ণ মোটা তুলির আঁচড়, রঙের স্তরবিন্যাস এবং প্রকৃতির রূপকে নিজের অনুভূতিতে রূপান্তরিত করার ক্ষমতা এখানে স্পষ্ট। ছবিটি দেখলে মনে হয় বসন্তের প্রাণশক্তি যেন ক্যানভাস থেকে বেরিয়ে আসছে। সর্বকালের সবচেয়ে দামি ছবি কি? না।
১৯০.৪ মিলিয়ন ডলারের এই বিক্রি ভ্যান গঘের নিজের শিল্পজীবনের সর্বোচ্চ নিলামমূল্য। কিন্তু পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ দামের ছবি নয়। এর চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে একাধিক চিত্রকর্ম। শিল্পের বাজারে নতুন ইতিহাস ভ্যান গঘের ছবিটি এই তালিকার প্রথম পাঁচে নেই। তবে তাঁর নিজের নিলাম-ইতিহাসে এটি সর্বোচ্চ। ১৮৯০ সালে যাঁর জীবদ্দশায় মাত্র একটি ছবি বিক্রি হয়েছিল বলে ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে, আজ তাঁর একটি ক্যানভাসের দাম প্রায় ১,৭০০ কোটি টাকা! শিল্পীর জীবনের বেদনা, নিঃসঙ্গতা এবং প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা;সব মিলিয়ে ভ্যান গঘ আজও পৃথিবীর অন্যতম বিস্ময়। তাঁর ছবির দাম শুধু অর্থের অঙ্ক নয়, শিল্পের প্রতি মানুষের চিরন্তন আকষর্ ণেরও এক অসাধারণ দলিল।




