মগরাতে অস্ত্র দেখিয়ে তোলাবাজি!
চারজন দুষ্কৃতিকে ধরল মগড়া থানার পুলিশ

৩৬৫ দিন। অস্ত্র সহ চারজন দুষ্কৃতীকে পাকড়াও করার পর মগড়া থানায় হুগলি গ্রামীন পুলিশ সুপার কুন কুঁয়ার ভূষণ সিং সাংবাদ মাধ্যমকে জানান,কেনারাম বিশ্বাস, অরিন্দম দাস,স্বরাজ ভট্টাচার্য ও অভিজিৎ ঘটক কে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতে। তিনজন পলাতক আছে তাদের নাম মুন্না তেওয়ারি ভাস্কর সেন ও সোমু।ভাস্কর সেন আর স্বরাজ ভট্টাচার্য দলের পান্ডা। দুষ্কৃতিরা আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তোলাবাজি করতো বিভিন্ন জায়গায়।এই তোলাবাজিতে আর কারা কারা যুক্ত আছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে।ধৃতদের কাছ থেকে দুটি সেভেন এম এম পিস্তল ১০ রাউন্ড কার্তুজ এবং নগদ চার লাখ টাকা উদ্ধার হয়েছে।স্বরাজ ভট্টাচার্যের জিম্মা থেকে এই টাকা উদ্ধার।কেনারাম দাস ও অরিন্দম দাসের কাছ থেকে পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র।আগ্নেয়াস্ত্র ও নগদ টাকার সোর্স খোঁজা হচ্ছে। ঘটনায় ভুক্তভোগী ক্রিপ্টো কারেন্সি লেনদেনে যুক্ত ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।তাকেও জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্নাঙ্গ বিবরন জানার চেষ্টা চলছে। চারজন ধরা পড়েছে তিনজন পলাতক আছে যারা পলাতক আছে তাদেরকেও ত্রিবেণী গঙ্গার ঘাট এলাকা থেকে ধরা হয়েছে।মুন্না তেওয়ারীর বাড়িতে ওরা জড়ো হয়েছিল সেখানে পরিকল্পনা করে তার পরে যখন তোলাবাজি করতে যাচ্ছিল তখনই তাদের ধরা হয়। এদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ও পাওয়া গিয়েছে।ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করে হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ৷ মগড়া থানায় সাংবাদিক সম্মেলন করলেন হুগলি জেলা গ্রামিন পুলিশ সুপার কুন ওয়ার ভূষণ সিং,ডি এস পি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সহ পুলিশ আধিকারিকরা।

Scroll to Top