দিল্লিতে ইন্ডিয়া জোটের শক্তি প্রদর্শনের দিনে জ্ঞানেশ কুমারের ইস্তফা দাবি বিজু জনতা দলের

৩৬৫ দিন। ভুবনেশ্বর। দেশজুড়ে কোটি কোটি মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে ভোট চুরি করার দায় স্বীকার করে নিয়ে অবিলম্বে মুখ্য নির্বাচন কমিশনার পর থেকে ইস্তফা দিন জ্ঞানেশ কুমার। ইন্ডিয়া জোটের শরিক দল না হওয়া সত্বেও এমন দাবি তুলল ওড়িশার প্রাক্তন শাসক দল বিজু জনতা দল। তাৎপর্যপূর্ণভাবে যেদিন দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দল রামলীলা ময়দানে নিজেদের শক্তি প্রদর্শন করল, সেই দিনেই এমন দাবি তুলল ওড়িশার প্রাক্তন শাসক দল। নবীন পট্টনায়কের দলের রাজ্যসভার সাংসদ সুলতা দেও কার্যত ইন্ডিয়া জোটের সুরে সুর মিলিয়ে বলেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার নামে কোটি কোটি ভোটারের ভোট চুরি করেছেন জ্ঞানেশ কুমার। আর কেন্দ্রে যারা ক্ষমতায় বসে রয়েছে তারাও তার এই অপকর্মের দোসর। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইতিমধ্যেই দেশের বাকি ২ নির্বাচন কমিশনার বিগত 10 মাসে তাদের মতামত অগ্রাহ্য করে স্বেচ্ছাচারী ভাবে একের পর এক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তোলার পাশাপাশি বাকি বহু তথ্য প্রমাণ প্রকাশে আসার পরেও কেন্দ্রীয় সরকার জ্ঞানেশ কুমারকে অপসারণ করছে না একটাই কারণে, কারণ জ্ঞানেশ কুমার এর কাছেও কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে বহু গোপন তথ্য রয়েছে।

Scroll to Top