দিল্লিতে মমতার সঙ্গে দেখা করলেন ককরোচ নেতা দীপকে

৩৬৫ দিন। ভোটচুরির অভিযোগ ও জাতীয় নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার ইন্ডিয়া জোটের
বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে দিল্লি পৌঁছলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরের বিমানে দিল্লি রওনা দেন তাঁরা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন।
রবিবার দিল্লির রামলীলা ময়দানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জমায়েত হয়ে প্রতিবাদ জানাবেন ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। এই সমাবেশে যোগদান করার জন্য আহ্বান জানিয়ে বৃহস্পতিবার তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, ‘রামলীলা ময়দানে ঐক্যবদ্ধ হবে ইন্ডিয়া জোটের ‘ভোট চুরি’-র বিরুদ্ধে এই লড়াই প্রতিটি ভারতীয়র অধিকার রক্ষার লড়াই। বাংলা এবং অন্যান্য রাজ্যে যে ‘ভোট লুঠ’ হয়েছে, তার জবাব চাই।আমি ছাত্র, যুবসমাজ, নারী, শ্রমিক এবং সুশীল সমাজের সকল সদস্যকে এই লড়াইয়ে আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। যখন ভোট প্রক্রিয়াই
হুমকির মুখে, তখন নীরবতা কোনও বিকল্প হতে পারে না। আসুন, আমরা সবাই মিলে আমাদের গণতন্ত্রকে রক্ষা করি এবং সংবিধানকে বাঁচাই।’ ইন্ডিয়া জোটের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি সহ ছাত্র সংগঠনগুলি। কেন্দ্রের বিজেপি বিরোধী বিশিষ্টজনেরাও যোগ দিতে পারেন এই বিক্ষোভ সমাবেশে। লাখ খানেক মানুষের জমায়েতের জন্য যথেষ্ট জায়গা রয়েছে দিল্লির রামলীলা ময়দানে। মমতা দীপকে সাক্ষাৎ শনিবার সন্ধ্যায় দিল্লিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াইয়ের
পদক্ষেপকে সমর্থন জানালেন সিজেপি আহ্বায়ক অভিজিৎ দীপকে।

Scroll to Top