৩৬৫ দিন। নয়াদিল্লি। প্রথম দাবি, যেভাবে এসআইআরে ভোটারদের নাম বাদ গিয়েছে, যেভাবে এসআইআরে বেনিয়ম হয়েছে, তাতে হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট। এসআইআর বাতিল করা হোক। দ্বিতীয় দাবি, অবিলম্বে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণ করতে হবে। এই দুই দাবিকে সামনে রেখে সুপ্রিম কোর্টে আজ সোমবার দায়ের হলো জোড়া মামলা। যার মধ্যে একটি মামলা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অপর মামলাটিতে পিটিশনার হিসেবে রয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি।
এই দুই দাবি জানাতেই ইন্ডিয়া জোটের শরিক দলগুলি আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন দেওয়ার আবেদন জানিয়েছিল আগেই। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাক্ষাতের অনুমতি না দিয়ে আবেদনকারীদের চিঠি দিয়ে জানিয়ে দেন বিচার বিভাগের কাছে কোন অভিযোগ জানিয়ে বিচার চাওয়ার জন্য ডেপুটেশন নয় সঠিক প্রক্রিয়া হল আদালতে মামলা দায়ের করা। প্রধান বিচারপতির পরামর্শ মেনে তাই আজ বিরোধী দলগুলি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার পথেই এগোলো।
ইন্ডিয়া জোটের পিটিশন
যে দুটি পিটিশন সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে তার মধ্যে একটি মামলায় পিটিশনার হিসেবে নাম রয়েছে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সংসদ রাহুল গান্ধীর। অন্য পিটিশনে রাহুল গান্ধী ছাড়াও নাম রয়েছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, মমতা তৃণমূলের সাংসদ সৌগত রায়, সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, শিব সেনা ইউবিটি সাংসদ সঞ্জয় রাউত, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি, সিপিআই নেতা ডি রাজা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেত্রী মহুয়া মাঝি, এনসিপি (শরদ পাওয়ার) নেত্রী সুপ্রিয়া সুলের। মোট ১১ জনের নাম রয়েছে ওই আবেদনে।
কী কী দাবি জানানো হয়েছে পিটিশনে
এসআইআর সংক্রান্ত নির্বাচন কমিশনের সমস্ত নথি, বৈঠকের কার্যবিবরণী ও সিদ্ধান্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানানো হয়েছে। ইসিআইনেট ও ইআরওনেট-এর অ্যাক্সেস লগ খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।নোটিস ও শুনানির সুযোগ ছাড়া কোনও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, দাবি মামলায়। বাদ পড়া ভোটারদের বুথভিত্তিক তালিকা, নাম বাদ দেওয়ার কারণ ও বর্তমান পরিস্থিতির তথ্য প্রকাশের আর্জি। ভোটার তালিকায় নাম বাদ ও সংশোধনের প্রক্রিয়া খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে স্বাধীন কমিটি গঠনের দাবি। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলতি এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণ ও নথিভুক্তির প্রক্রিয়া সংবিধান ও ২০২৩ সালের আইন মেনে হয়েছে কি না, তা খতিয়ে দেখার আর্জি।
জ্ঞানেশ কুমারের অপসারণ ও এসআইআর বাতিলের দাবি তুলে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের রাহুল গান্ধী ও ইন্ডিয়া জোটের
- khabar365din
- October 13, 2026
- 2:05 pm
- No Comments





