৩৬৫ দিন। সৌগত মণ্ডল। স্টেশন শহীদ ক্ষুদিরাম। বাংলার বাইরের কোন রাজ্য থেকে আসা কোন যাত্রীকে এই ঘোষণা শোনার পরে খুব স্বাভাবিকভাবেই হয় আশেপাশের যাত্রীদের বারে বারে জিজ্ঞাসা করতে হয় সেটি কোন জায়গা অথবা গুগল ম্যাপ খুলতে হয়! কারণ কলকাতা মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে বা তার আশেপাশে কোন দিন ক্ষুদিরাম বসু থাকতেন বলে জানা যায় না। ঠিক যেমন জানা যায় না সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ইএম বাইপাসের মেট্রো স্টেশনের সঙ্গে কিভাবে যুক্ত হলেন! তবে এরকম মাত্র এই দুটি স্টেশনের নাম নয়, গোটা কলকাতা জুড়ে রয়েছে অসংখ্য উদাহরণ। তাই রাজ্যের নতুন সরকারের আমলে রাস্তাঘাট সেতু এবং বিভিন্ন মেট্রো স্টেশনের নাম বদল করার জন্য যে কমিটি গঠিত হয়েছে, সেই কমিটির সদস্যদের তোলা বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে বদলে যেতে চলেছে এমন বহু মেট্রো স্টেশনের নাম।
গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী রাজ্য মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গঠিত বিশেষ মন্ত্রি গোষ্ঠীর সিদ্ধান্ত অনুযায়ী কার্তিক মহারাজকে চেয়ারপার্সন করে গঠিত হয়েছে রাস্তা, সেতু সহ বিভিন্ন জায়গার নাম বদলের জন্য বিশেষ কমিটি। এই কমিটির অন্যতম সদস্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছেন কলকাতা শহর জুড়ে মেট্রো রেলের ব্লু লাইন, অরেঞ্জ লাইন-সহ বিভিন্ন প্রান্তে এমন বহু অপ্রাসঙ্গিক স্টেশনের নাম রয়েছে যার জন্য সাধারণ মানুষ প্রতি নিয়ত বিভ্রান্তির শিকার হচ্ছেন। এই বিভ্রান্তির ফলে বাড়ছে সাধারণ মানুষ অসাধারণ যাত্রীদের হয়রানি। এই পরিস্থিতিতে আপনি নবগঠিত এই নাম বদল কমিটি খুব তাড়াতাড়ি এই ধরনের অপ্রাসঙ্গিক মেট্রো স্টেশন গুলির নাম বদলে ফেলে সংলগ্ন জায়গা অথবা গুরুত্বপূর্ণ সংলগ্ন এলাকার কোন ল্যান্ডমার্কের অনুসরণে করার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে।
জানা গিয়েছে, নাম বোতল কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথাগত রায় যে প্রস্তাবগুলি দিয়েছেন, সেখানে স্পষ্ট বলেছেন কলকাতা মেট্রোর ব্লু লাইন এবং পরবর্তীকালে তৈরি হওয়া নতুন লাইনগুলিতে থাকা অধিকাংশ স্টেশনের নাম নিয়েই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তুমুল বিভ্রান্তি। তাই অবিলম্বে বিভ্রান্তি সৃষ্টি কর এই ধরনের নামগুলি বদলে ফেলতে হবে।
তথাগত রায় এবং কমিটির একাধিক সদস্যের দেওয়া প্রস্তাব গুলির মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছে যে স্টেশনগুলি তার মধ্যে রয়েছে মহানায়ক উত্তম কুমার। টালিগঞ্জ মোড়ে অবস্থিত হলেও মহানায়ক উত্তম কুমার স্টেশনের নাম নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি দীর্ঘদিনের। এই স্টেশনটিকে টালিগঞ্জ নাম ফিরিয়ে দেওয়ার ভাবনা রয়েছে কমিটির। নিউ গড়িয়া মেট্রো স্টেশন এর নাম দেওয়া হয়েছিল কবি সুভাষ। সেই নাম বদলে ফেলার পাশাপাশি, তারপরের স্টেশন শহীদ ক্ষুদিরাম মেট্রোর নাম বদল করে ঢালাই ব্রিজ অথবা সংলগ্ন কোন নাম রাখার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। ভবানীপুর মেট্রো স্টেশনের নাম নেতাজি ভবন হওয়ায় আপত্তি রয়েছে তথাগত রায়ের। তাঁর মতে, এই মেট্রো স্টেশন থেকে নেতাজি ভবন বা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন অনেকটাই দূরে। তাই এই মেট্রো স্টেশনের নাম বদলানো উচিত। পাশাপাশি বেলেঘাটা মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করার কথা ভাবছেন তথাগত রায়। তাঁর যুক্তি, এই মেট্রো স্টেশনটি বেলেঘাটার মূল অঞ্চল থেকে অনেকটাই দূরে। বর্তমানে যে জায়গায় ইএম বাইপাসের উপরে বেলেঘাটা মেট্রো স্টেশনটি রয়েছে সেটির সঙ্গে কোন অর্থেই বেলেঘাটার কোনদিন কোন সংযোগ ছিল বলে কেউ মনে করতে পারছেন না। তাই এই মেট্রো স্টেশন সহ অন্যান্য মেট্রো স্টেশন গুলির নাম হওয়া উচিত স্থানীয় এলাকার নাম অনুযায়ী। বাইপাসের উপরেই যেমন একের পর এক মেট্রো স্টেশন এর নাম রয়েছে জ্যোতিরিন্দ্র নন্দীর নামে, হেমন্ত মুখোপাধ্যায়ের নামে, দুটি স্টেশন রয়েছে ২ প্রয়াত সম্পাদক সাংবাদিকের নামে – সেগুলির সঙ্গে সংলগ্ন এলাকা অথবা এলাকার ইতিহাসের দূর দূরান্ত পর্যন্ত কোন যোগাযোগ নেই বলেই দাবি কমিটির। এমনকি বাইপাসের উপরে যেখানে সত্যজিৎ রায়ের নামে মেট্রো স্টেশন বানানো হয়েছে তার পাশে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থাকলেও গোটা কলকাতার শহরে মেট্রোরেলে যাতায়াতকারী টেনেটুনে ২%-এর বেশি মানুষ এসআরএফটিআই খায় না গায়ে মাখে তা নিয়ে মাথা ঘামান কিনা সন্দেহ রয়েছে। অথচ সংলগ্ন এলাকায় পিয়ারলেস হাসপাতালে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ ছুটে আসেন চিকিৎসার জন্য। এই স্টেশনের নাম পিয়ারলেস হাসপাতাল স্টেশন হলেও সাধারণ মানুষের বিভ্রান্তিতে দূরের কথা সুবিধেই হবে। থেকে যেমন ভাবে রুবি হাসপাতালের সামনে রুবি মোড়ের উপরে যে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন বানানো হয়েছে তা বদলে ফেলে সংলগ্ন কোন হাসপাতালের নামে বা পাসপোর্ট অফিসের নামে করলেও সাধারণ মানুষের সুবিধেই হবে। এমনটাই মনে করছেন নামকরণ কমিটির সদস্যরা।
কলকাতার একগুচ্ছ মেট্রো স্টেশনের অপ্রাসঙ্গিক নাম বদলে জায়গার নামে রাখার প্রস্তাব রাজ্যের নামবদল কমিটির




