শ্রীরামপুরে ২৬ তারিখ মমতার সভার অনুমতি

কল্যাণের প্রশ্ন, কোর্ট মাঠে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে ৫০ হাজার ভিড় হলে মমতার সভায় আপত্তি কেন?
৩৬৫ দিন। প্রধানবিচারপতির নির্দেশে হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল। সেইসঙ্গে বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে। হুগলির শ্রীরামপুরে একটা মিছিল করতে চেয়েছিলেন মমতা সেই আবেদন শুনে হাইকোর্ট মিছিলের বদলে সভার অনুমতি দেয়। কিন্তু জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ সভার জন্য মাঠ দিতে রাজি হয়নি। এই নিয়েই তৈরি হয় জটিলতা।এবার কোর্ট চত্বরে সভার অনুমতি পেলেন মমতা।আদালত জানায় সভা হবে ২৬ সেপ্টেম্বর শনিবার, শ্রীরামপুর কোর্ট চত্বরে। সভা হবে বিকেল ৪ টে থেকে ৬ টার মধ্যে। এক হাজারের বেশি সমর্থক থাকতে পারবে না ও কোনও মিছিল করা যাবে না।
এর আগে কোর্ট চত্বরে সভা করতে আপত্তি জানিয়েছিলেন মমতা। কিন্তু যে মাঠে প্রাক্তন মুখ্যমন্ত্রী সভা করতে চেয়েছিলেন তার মালিক জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ মাঠ দিতে রাজি না হওয়ায়, কোর্ট চত্বরেই করতে হবে সভা বলে জানিয়ে দিলো কোর্ট ।বিচারপতি সৌগত ভট্টাচার্যকে মন্দির কর্তৃপক্ষ বলেন শুধু রাজনৈতিক কারণে মাঠে সভা করা নিষেধ। বিচারপতির মন্তব্য ভবিষ্যতে এটাও মাথায় রাখবেন যে অন্য কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত যেন বজায় থাকে। যেহেতু বেসরকারি মালিকানা, তাই আদালতের তার হাত বাঁধা বলে জানান বিচারপতি।জগন্নাথ মঠের তরফে বিচারপতিকে জানায় গত ৫ জুলাই রেজোলিউশন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ধর্মীয় সেবামূলক ও কালচারাল অনুষ্ঠান ছাড়া কিছু হবে না ওই মাঠে ।তবে বিচারপতি সন্দেহ প্রকাশ করে বলেন আমার মনে হয় ভবিষ্যতে দেখা যাবে আপনারা অন্য কোনও রাজনৈতিক দলকে মাঠ দিয়েছেন। মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ৫ জুলাই রেজোলিউশনের কথা আজ বলছে। অথচ মামলার শুরুতে এসব কথা বলাই হয়নি ।

Scroll to Top