গ্রেফতার শীর্ষ মাও নেতা অসীম
মাথার দাম ছিল ১ কোটি টাকা

৩৬৫ দিন। কিষেণজির পরে বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশা পুলিশের ত্রাস চার দশক পর গ্রেপ্তার বাংলাতেই । পূর্ব পরিচিত ব্যক্তির কাছ থেকে পথ খরচ নিতে গিয়েই কলকাতা পুলিশের  টাস্ক ফোর্সের জালে সিপিআই (মাওবাদী)-র এক মাত্র সক্রিয় সদস্য অসীম মণ্ডল ওরফে আকাশ ওরফে তিমির ওরফে মনোজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারও তার এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছেন। আকাশের  মাথার দাম ছিল ২ কোটি ২০ লক্ষ টাকা। আকাশের গ্রেপ্তারি নিঃসন্দেহে বড় সাফল্য  রাজ্য পুলিশের। পুলিশ সূত্রে জানা গেছে  বৃহস্পতিবার ভোরে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকার ললাট নামের জায়গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে দুটি ব্যাগ। যার মধ্যে মাও পুস্তক-পুস্তিকা, বৈদ্যুতিন সরঞ্জাম রয়েছে বলে খবর। তবে সরকারিভাবে  ভাবে এখনও পর্যন্ত রাজ্য পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

Scroll to Top