দক্ষিণী পমফ্রেট তন্দুরি

উপকরণ
পমফ্রেট মাছ – ২টি (বড় সাইজের), টক দই (জল ঝরানো) – ৩ থেকে ৪ চামচ আদা ও রসুন বাটা – ১ চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো – ১-২ চামচ, হলুদ গুঁড়ো – আধ চা চামচ, জিরে ও ধনে গুঁড়ো – ১ চামচ, জোয়ান – আধ চা চামচ, লেবুর রস – ১ বড় চামচ, সর্ষের তেল বা গলানো মাখন – ২ চামচ, স্বাদমতো নুন ও চাট মশলা
প্রণালি
১. প্রথমে পমফ্রেট মাছগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। মাছের দুটি পিঠে ছুরি দিয়ে চিরে বা দাগ কেটে দিন যাতে মশলা ভেতরে ভালোভাবে ঢোকে।২. মাছগুলোতে সামান্য লেবুর রস, আদা-রসুন বাটা ও নুন মাখিয়ে ২০ মিনিট রেখে দিন।৩. একটি পাত্রে টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে-ধনে গুঁড়ো, জোয়ান, সর্ষের তেল, বাকি লেবুর রস ও নুন একসঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্ট বা ম্যারিনেশনের মশলা তৈরি করুন।৪. এই মশলা মাছের গায়ে এবং চেরা অংশগুলোর ভেতরে ভালো করে মাখিয়ে নিন। কম পক্ষে ১ থেকে ২ ঘণ্টা মাছটি ম্যারিনেট হতে দিন।৫. ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হোয়াট করুন। ওভেনের ট্রেতে মাছ রেখে ১৫-২০ মিনিট বেক করুন বা গ্রিল করুন। মাঝেমধ্যে ও ওপর থেকে একটু তেল বা মাখন ব্রাশ করে দিন।৬. তন্দুরি স্টাইলে পোড়া ভাব এলে নামিয়ে নিন। ওভেন না থাকলে নন-স্টিক তাওয়ায় অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে এপিঠ-ওপিঠ লালচে ও ক্রিস্পি করেও ভেজে নিতে পারেন।৭. ওপরে চাট মশলা ছড়িয়ে পেঁয়াজের রিং ও লেবুর টুকরো দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Scroll to Top