৩৬৫ দিন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তাঁর অনুগামী ১০ বিধায়কের বিধায়ক পথ খারিজের দাবী জানিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে সেই মামলা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
ঋতব্রত, ফিরহাদ, অরূপ রায় সহ দশজন বিধায়কের পদ খারিজের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে মমতাপন্থী তৃণমূল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটের বিজয়ী হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে অস্বীকার করে পৃথক ব্লক গঠন করেছেন যে সমস্ত বিধায়করা তাদের মধ্যে যে দশজনের বিরুদ্ধে স্বপন দেব চট্টোপাধ্যায় মামলা দায়ের করেছেন তারা হলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান ও রথীন ঘোষ। তবে আরো অনেকেই ঋত ব্লকে যোগ দিলেও নির্দিষ্টভাবে এই দশজনের বিরুদ্ধে মামলা করার কারণ ব্যাখ্যা করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথমে ১০ জনের নাম দেওয়া হয়েছে। বাকিদের একটু অক্সিজেন দিচ্ছি। ফিরতে চাইলে ফিরে আসুন। না ফিরলে পুরো রাজনৈতিক কেরিয়ার নষ্ট হয়ে যাবে। অনেকেই বাধ্য হয়ে ঋত-শিবিরে নাম লিখিয়েছেন। এই পরিস্থিতিতে তাঁদের কালীঘাটে ফেরার রাস্তা খোলা রাখা হচ্ছে। এখন সিদ্ধান্ত তাঁদের হাতে।


