৩৬৫ দিন। গুজবের ভিত্তিতে নিজেদের স্কুলের হেডমাস্টারকে মাটিতে ফেলে বেদম মারার ঘটনাতে এদিন স্কুলের সামনে ছাত্রদের আচরণের প্রতিবাদ করলো একাধিক শিক্ষক সংগঠন। আগামীকাল শুক্রবার স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন স্কুলে এসে ওই স্কুল ও আশেপাশের স্কুলগুলির শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন ।তার আসার আগেই দিনভর স্কুলের সামনে এই বিক্ষোভ বেকায়দায় ফেলে দিয়েছে বিদ্যালয় শিক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের। ফলে স্কুলের সামনে যাতে কোনো আইন শৃঙ্খলা জনিত সম্যস্যা সৃষ্টি না হয় তার জন্য জেলা পুলিশের কাছে সাহায্য চাওয়া হয়েছে । বৃহস্পতিবার অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানান, একজন প্রধানশিক্ষকের কোনও সিদ্ধান্ত পড়ুয়াদের পছন্দ না-ও হতে পারে। তার প্রতিবাদ হতে পারে, মতবিরোধ হতে পারে, অভিযোগ জানানোর গণতান্ত্রিক পথও রয়েছে। কিন্তু সেই অসন্তোষ যদি দলবদ্ধ আক্রমণে পরিণত হয়, তা হলে শুধু কয়েকজন পড়ুয়ার আচরণকে দোষারোপ করলেই সমস্যার সমাধান হবে না। তিনি জানান আমাদের আরও গভীর ভাবে ভাবতে হবে এই প্রজন্মকে আমরা কী ভাবে বড় করে তুলছি? এক সময় শিক্ষক-ছাত্র সম্পর্কের ভিত ছিল শ্রদ্ধা, স্নেহ, শাসন, পারস্পরিক আস্থা। শিক্ষা জগৎ সম্পূর্ণ আলাদা। আজ সেই সম্পর্ক কি ধীরে ধীরে শুধুমাত্র পরিষেবা প্রদানকারী ও পরিষেবা গ্রহণকারী -র সম্পর্কে পরিণত হলে খুবই দুঃখজনক পরিস্থিতি ।
হেডমাস্টার কে মারধর, জলপাই গুড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী





