৩৬৫ দিন। গোটা দেশের বিনিয়োগকারীরা বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক। অনন্ত আম্বানির সঙ্গে কথাও হয়েছে। ওঁরাও বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক। মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গে দেখা করব। এভাবেই আজ সল্টলেকে বেসরকারি সংস্থার অনুষ্ঠানে গিয়ে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ মুখ্যমন্ত্রী জানান, পূর্ব মেদিনীপুরের জুনপুটে বিপুল টাকা বিনিয়োগে তৈরি হতে চলেছে প্রতিরক্ষা ব্যবস্থা। মুখ্যমন্ত্রী দাবি করেন, ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও রাজ্যের পূর্বতন সরকারের আমলে পশ্চিমবঙ্গে এই প্রকল্প করার জন্য প্রস্তাব পাঠালেও সরকারের পক্ষ থেকে কোনও সদর্থক উত্তর পাঠানো হয়নি। তিনি দায়িত্ব নেওয়ার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে সেই প্রস্তাব গ্রহণ করার কথা জানানো হয়েছে।
কয়েক দিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলকাতায় আসার পরে তাঁর সঙ্গে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে। এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত কিছু না জানালেও জানা গিয়েছে, ডিআরডিও জুনপুটে সমুদ্রের ধারে অস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী পরীক্ষার জন্য একটি অত্যাধুনিক মানের কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। এর পাশাপাশি হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের ৬০০০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে বলেও জানান তিনি। এছাড়াও রাজ্য সরকার খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে বিভিন্ন শিল্পে বিনিয়োগের জন্য অন্তত ৩৩টি সংস্থাকে জমি স্থানান্তর
করবেন। যার মধ্যে নিউটাউনে আদানি গ্রুপের প্রস্তাবিত হাসপাতাল রয়েছে। রাজ্যে বিনিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের অর্থনীতির পুনরুজ্জীবনে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা রয়েছে। যৌথভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব এবং এর মাধ্যমে অর্জিত রাজস্ব শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো খাতে কাজে লাগানো যেতে পারে। নিউ টাউনে একটি বড় ডেটা সেন্টারের কাজ শুরু হওয়ার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তথ্যপ্রযুক্তি ও ডেটা পরিকাঠামো ক্ষেত্রে এই ধরনের প্রকল্পকে রাজ্যে নতুন বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হিসেবে তুলে ধরেন তিনি।
পশ্চিমবঙ্গের পুরুলিয়া শহর রাজ্যের বিভিন্ন জেলায় একটি ফ্যাশন সংস্থা প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
ব্রিকস সামিটের ডিনারে আমন্ত্রিত শুভেন্দু দিল্লিতে ব্রিকস সামিট উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে ৩৬৫ দিন। গোটা দেশের বিনিয়োগকারীরা বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক। অনন্ত আম্বানির সঙ্গে কথাও হয়েছে। ওঁরাও বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক। মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গে দেখা করব। এভাবেই আজ সল্টলেকে বেসরকারি সংস্থার অনুষ্ঠানে গিয়ে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মুখ্যমন্ত্রী জানান, পূর্ব মেদিনীপুরের জুনপুটে বিপুল টাকা বিনিয়োগে তৈরি হতে চলেছে প্রতিরক্ষা ব্যবস্থা। মুখ্যমন্ত্রী দাবি করেন, ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও রাজ্যের পূর্বতন সরকারের আমলে পশ্চিমবঙ্গে এই প্রকল্প করার জন্য প্রস্তাব পাঠালেও সরকারের পক্ষ থেকে কোনও সদর্থক উত্তর পাঠানো হয়নি। তিনি দায়িত্ব নেওয়ার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে সেই প্রস্তাব গ্রহণ করার কথা জানানো হয়েছে। কয়েক দিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলকাতায় আসার পরে তাঁর সঙ্গে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে। এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত কিছু না জানালেও জানা গিয়েছে, ডিআরডিও জুনপুটে সমুদ্রের ধারে অস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী পরীক্ষার জন্য একটি অত্যাধুনিক মানের কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। এর পাশাপাশি হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের ৬০০০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে বলেও জানান তিনি। এছাড়াও রাজ্য সরকার খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে বিভিন্ন শিল্পে বিনিয়োগের জন্য অন্তত ৩৩টি সংস্থাকে জমি স্থানান্তরের নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে এই নৈশভোজে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী ও সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা সংসদ ভবনে যাবেন। সেখান থেকে বাসে চেপে তাঁরা ভারত মণ্ডপে যাবেন।
তীব্র আক্রমণ মমতাকে
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি ধর্মীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কবি ডঃ কুমার বিশ্বাস পরিবেশিত রামকথায় অংশগ্রহণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালে অযোধ্যায় ৫০০ বছরের স্বপ্ন পূরণ করে রাম মন্দিরের উদ্বোধনের সময় একজন বিরোধিতা করে কলকাতায় মিছিল করেছিলেন, মনে আছে? সনাতনী জনতা তাঁকে ভবানীপুরে হারিয়ে দিয়েছে। যিনি রামের অপমান করবেন, জনতা তাঁকে শিক্ষা দেবে। রামের বিরুদ্ধে যারা মিছিল করেছিল, তাদের টাটা, বাই বাই করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আগামী দিনে পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম এবং আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলার জন্য একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে দাবি করে তিনি নভেম্বর মাসে কলকাতায় বড় আকারে হনুমান চালিশা পাঠ এবং ডিসেম্বর মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠের পরিকল্পনার কথা জানান।
জানুয়ারিতে রামভদ্রাচার্যকে নিয়ে ১০০৮ কুণ্ডের বড় ধর্মীয় অনুষ্ঠানের কথাও বলেন তিনি। পাশাপাশি গঙ্গাসাগর মেলাকে এ বার আন্তর্জাতিক মেলা হিসেবে আয়োজনের পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। এ বার রাজ্যে বড় আকারে দুর্গাপুজো হবে বলেও জানান তিনি। বাংলার নিজস্ব পরম্পরা মেনেই উৎসব পালনের উপর জোর দেন তিনি।





