খানা খন্দে ভরা রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা পুলিশ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল স্কুল ছাত্রকে

৩৬৫ দিন। খানা খন্দে ভরা রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল স্কুল ছাত্রকে। বাঁকুড়ার ঘটনায় একদিকে যেমন রাস্তার বেহাল দশা নিয়ে প্রশ্ন উঠছে অন্যদিকে কেন পুলিশ ভ্যানের চালক খারাপ রাস্তা যেনেও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের শান্ত করতে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক নিলাদ্রীশেখর দানা।‌ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা‌ নেবে এই আশ্বাসের পর বিক্ষোভ ওঠে।‌ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে শুক্রবার দুপুরে দাদুর সাইকেলে চেপে স্কুলে যাচ্ছিল ঋষভ কর্মকার। ওই পরিবারের বাড়ি বাঁকুড়া শহরের রাজগ্রামের রামকৃষ্ণ পল্লিতে। এলাকারই একটি স্কুলের ছাত্র সে। আচমকা একটি পুলিশের ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঋষভের দাদুর সাইকেলে ধাক্কা মারে। দুজনেই ছিটকে পড়ে রাস্তায়।
এই সময় পুলিশের ভ্যানের চাকা ঋষভকে পিষে দিয়ে চলে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরেও পুলিশের ভ্যানটি না দাঁড়িয়ে চলে যায় এরপরেই উত্তেজিত জনতা বিক্ষোভ শুরু করে পথ অবরুদ্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল  পুলিশ বাহিনী। তারা বোঝানোর চেষ্টা করে পুলিশের ভ্যানে কয়েদি ছিল তাদের খাতরা আদালতে পেশ  করার ছিল তাই ভ্যানটি দাঁড়ায়নি চালকের বিরুদ্ধে তদন্ত হবে যদিও তাতে চিঁড়ে ভেজেনি। শেষে স্থানীয় বিধায়ক নিলাদ্রী শেখর দানা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তারপর বিক্ষোভ ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাঁকুড়া শহরের বেশীরভাগ রাস্তাই খারাপ। নিত্যদিন দুর্ঘটনা‌ ঘটছে তারপরেও রাস্তা ঠিক হচ্ছে না। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা। তাদের বক্তব্য পুলিশ যখন জানে রাস্তা খারাপ তখন পুলিশের গাড়ির ড্রাইভার কেন সতর্ক ভাবে গতি কম করে গাড়ি চালালো না উল্টে একটা শিশুকে পিষে দিয়ে পালিয়ে গেল! রাস্তা সরাই এবং অভিযুক্ত ড্রাইভারের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Scroll to Top