নাবালিকা এক আদিবাসী ছাত্রীকে শারীরিক নির্যাতন করার প্রতিবাদে দোষীর গ্রেফতারের দাবিতে শিলদা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ

৩৬৫ দিন. অশোক কুমার মন্ডল. নাবালিকা আদিবাসী স্কুল ছাত্রীকে শারীরিক নিগ্রহ ও ধর্ষণের ঘটনায় উত্তাল বেলপাহাড়ি। অভিযুক্তর ফাঁসির দাবিতে রবিবার ঝাড়গ্রাম বাঁকুড়া ন নাম্বার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসীরা। বিক্ষোভ চলছে বেলপাহাড়ি ব্লকের এঠালা মোড়ে। সকাল ১০ টা থেকে পথ অবরোধ শুরু হয় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর আদিবাসী মানুষজন উপস্থিত হয় এঠালা মোড়ে এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ গত সপ্তাহের রবিবার দিন স্থানীয় এক টোটো চালক রুপ কুমার দাস আদিবাসী ওই নাবালিকা ছাত্রী কে টোটো তে চাপিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে গত রবিবারই বেলপাহাড়ি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছেন। বর্তমানে অভিযুক্ত ওই যুবক জেল বন্দী। এদিন রবিবার শিলদা বাঁকুড়া 9 নম্বর রাজ্য সড়কের
এঠেলাতে রাস্তায় টায়ার জ্বালীয় পথ অবরোধ করে বিক্ষোভ । অভিযুক্ত রূপকুমার দাসের ফাঁসির দাবিতে সাধারণ মানুষের বিক্ষোভ অবরোধ। আদিবাসীদের দাবি অভিযুক্ত ঐ যুবকের ফাঁসি চাই।

Scroll to Top