৩৬৫ দিন।।সমাজ মাধ্যমে ২৪ ঘন্টায় হইচই ফেলে দিয়েছে একটি পেঙ্গুইনের কার্টুন। খাকি হাফ প্যান্ট পরা এই পেঙ্গুইন,যার পিছনে শুধুই গেরুয়া রং। আসলে এটি পেঙ্গুইন বুকসের মিমিক। যেভাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই প্রকাশনা সংস্থা অদৃশ্য কোন রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে সোনিয়া গান্ধীর আত্মজীবনী ছাপতে অস্বীকার করে, তা নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বই প্রকাশের ৭২ ঘণ্টা আগেই,সোনিয়া গান্ধীর বহুপ্রতীক্ষিত স্মৃতিকথা ‘বিলংগিং, আ জার্নি অব লাভ’ ভারতে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা পেঙ্গুইন প্রকাশনা সংস্থার ভারতীয় শাখা। ফলে পেঙ্গুইনের মত প্রকাশনার সংস্থা যে গৈরিকীকরণের হাত থেকে রেহাই পায়নি সেটাই এখন সমাজের মাধ্যমে চর্চার বিষয়। কংগ্রেসের শীর্ষ নেতাদের দাবি, রাজনৈতিক চাপের কাছে নতমস্তক হয়ে পেঙ্গুইন প্রকাশন সোনিয়া গান্ধী কে বইয়ের কিছু কিছু অংশ পরিবর্তন করতে বলেন। যার মধ্যে গোধরা ,চিন সীমান্ত, ভারতের বর্তমান কিছু বিতর্কিত ঘটনার উল্লেখ আছে। লেখক এর ওপর বা প্রকাশনার উপর সেন্সরশিপ চাপিয়ে দেওয়া নিয়ে সরব কংগ্রেস। তারা কিছু ফ্যাক্ট চেক সামনে এনেছে, যেখানে দেখা যাচ্ছে গত ৫ কিংবা সাত বছরে পেঙ্গুইন থেকে প্রকাশিত হয়েছে বিজেপি, মোদি, কিংবা আরএসএস-এর অন্তত এক ডজন বই। যেমন ভূপেন্দ্র যাদবের রাইজ ওফ বিজেপি, মোদি মেকিং দা ওয়ার্ল্ড, আর এস এস দা ভিউ অফ ইনসাইট, ব্রাদারহুড অফ স্যাফরন, রিপাবলিক অফ হিন্দুত্ব, আর এস এস মেকিং অফ নেশন অন্যতম। তবে একটি মহল থেকে জানা যাচ্ছে আরেকটি বিখ্যাত আন্তর্জাতিক প্রকাশনার সংস্থা হার্বার কলিন্স সোনিয়া গান্ধীর এই অটোবায়োগ্রাফি প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করেছে।





