আজ শহরে আসছেন মোহনবাগানের স্কটিশ স্ট্রাইকার লি

৩৬৫ দিন।এই বিদেশি ফুটবলার মোহনবাগানে সই করেছেন সেটা কয়েকদিন আগেই জানতেন সমর্থকরা। কিন্তু আজ সরকারি ঘোষণা করা হলো ম্যানেজমেন্টর পক্ষ থেকে। শেষ কয়েক বছর ধরে মোহনবাগান সুপার জায়ান্ট দল শাসন করেছে ভারতীয় ফুটবলকে। একাধিকবার ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি এবং শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে তারা। খাতায় কলমে এখনও দেশের সেরা দল। কিন্তু ইস্টবেঙ্গলর কাছে ডুরান্ড কাপ ফাইনালে হারার পর সমর্থকরা মানসিকভাবে একটু ভেঙে পড়েছেন। যদিও দলের ফুটবলার এবং এই ম্যানেজমেন্টর উপর আস্থা রয়েছে সমর্থকদের। ফুটবলের সব সময় সাফল্যের গ্যারান্টি হয় না। ব্যর্থতাও মেনে নিতে হয়। তবে এই ম্যানেজমেন্ট আবার ঘুরে দাঁড়াবে দল নিয়ে এটা বিশ্বাস করে সমর্থকরা।
রবিবার দুপুর গড়াতেই জানা গেল, বাগানে ফুল ফোটাতে আসছেন লি হ্যারি এরউইন। মোহনবাগানের আক্রমণভাগের শক্তি বাড়াতে স্কটিশ স্ট্রাইকার সোমবারই রাতেই চলে আসছেন শহরে। মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়বেন তিনি।৩২ বছর বয়সি অভিজ্ঞ লি এরউইনের সঙ্গে সবুজ-মেরুনের চুক্তি এক বছরের। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এরউইন মূলত বক্স স্ট্রাইকার। গোলের মুখ খুলতে সিদ্ধহস্ত। গোল করায় পারদর্শী। বিপক্ষের রক্ষণকে শক্তি এবং স্কিলের সাহায্যে ছত্রভঙ্গ দিতে দক্ষ। উচ্চতা বেশি হওয়ায় সেট পিসে যে কোনও মুহূর্ত গোল করার ক্ষমতা রাখেন। জর্ডনের ক্লাব আল ফয়সলিতে খেলেছেন গতবছর। স্কটিশ জাতীয় যুব দলের প্রাক্তনী এরউইনের ক্লাব ফুটবলে খেলার দীর্ঘ অভিজ্ঞতা আছে। সবুজ-মেরুন জার্সি গায়ে ছন্দে নেই জেমি ম্যাকলারেন। অনেকেই আশাবাদী, এরউইন আসায় অজি তারকার ‘ব্যর্থতা’ অনেকটাই ঢেকে যাবে। লি নিজেও জানিয়েছেন মোহনবাগানের গৌরবময় অতীতের সম্পর্কের তিনি জানেন এবং শুনেছেন অন্য ফুটবলারদের থেকে। তিনি নিশ্চিত ভারতবর্ষের সেরা দলে এসেছেন। তার কতটা দায়িত্ব হবে ওয়াকিবহাল। একজন স্ট্রাইকার হিসেবে তার যা কাজ সেটা করবেন নিজের সাধ্যমত। এদিকে মোহনবাগানের মিজোরামের তারকা ফুটবলার চ্যাংতে বলেছেন সমর্থকদের বলবো একটু সময় দিন, আমরা ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হব আবার। এরপর আইএফএ শিল্ড হওয়ার কথা। সেখানেও বাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামবে।

Scroll to Top