৩৬৫ দিন।কয়েকদিন আগেই ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি ফুটবলার বাইচুং বলেছিলেন ব্রাজিলকে ভারতের ডেকে এনে যে পরিমাণ টাকা খরচ করছে ফেডারেশন সেটা চলে যাবে। বাইচুং পরিষ্কার বলেছিলেন এর থেকে ওই টাকা দিয়ে যদি তৃণমূল স্তর থেকে ফুটবলার তৈরি করা যায় বা আর্থিক অভাবে জর্জরিত ক্লাবকে সাহায্য করা যায় সেটা ভারতীয় ফুটবলের পক্ষে লাভজনক হবে। কিন্তু ব্রাজিলের আসা যেমন নিশ্চিত হয়েছিল, এবার নিশ্চিত হয়ে গেল উরুগুয়ের আশা। অর্থাৎ একদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অন্যদিকে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। সঙ্গে পানামা। এই সিদ্ধান্ত সারা ভারতের ফুটবলপ্রেমীদের ফুটবলের প্রতি আকর্ষণ বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করবে বলে মনে করছে ফেডারেশন এবং সরকারের একটা অংশ। এটাতো মানতে হবে বাংলা, গোয়া, কেরল, পঞ্জাব এবং উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্য ছাড়া ফুটবলের জনপ্রিয়তা এবং প্রসার ভারতে নেই। যতক্ষণ না দিল্লি অথবা মুম্বাই অথবা চেন্নাই অথবা বেঙ্গালুরু থেকে বড় বড় বিজনেস ম্যান বা কোম্পানিতে আকর্ষণ করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটবলকে ভারতের রান্না ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে না। যেটা হয়েছে ক্রিকেটের সঙ্গে। সাধারণ মানুষের মধ্যে ফুটবলের উপস্থিতি এবং জনপ্রিয়তাকে আরও বেশি করে কাজে লাগাতে হবে। এটাই একমাত্র উপায় দেশের ঘরে ঘরে, ৮ থেকে ৮০ মধ্যে এই ফুটবলকে জনপ্রিয় করে তোলার।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর উরুগুয়ে দল তাদের কোচ বদল করে। নতুন কোচ করা হয় কিংবদন্তি ফুটবলার দিয়েগো ফোরলানকে। ২০১৬ সালে ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি এফসিতে খেলেছিলেন ফোরলান। এত বছর পর তিনি ফের ভারতে আসবেন, তবেএবার কোচ হিসেবে। উরুগুয়ে বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে রয়েছে ২০ নম্বরে। ফলে ভারতের কাছে অন্যতম কঠিন ম্যাচ হতে চলেছে এটি। আগামী ৬ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় দল।দুর্গাপুজো আগে জোড়া ধামাকা বাংলার ফুটবলপ্রেমীদের জন্য। আগেই ঘোষণা হয়ে গিয়েছিল ব্রাজ়িল দলের কথা। ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ও ব্রাজ়িল ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে। এবার উরুগুয়ে ম্যাচের ঘোষণা করল ফেডারেশন। ৬ অক্টোবর যুবভারতীতে দু’বারের বিশ্বকাপ জয়ীদের বিরুদ্ধে নামবে ভারত। ভারতীয় ফুটবল দলের সঙ্গে এইসব দলের মাঠ শেয়ার করা অনেক বড় ব্যাপার। যখন একজন সাধারণ ভারতীয় মানুষ দেখবেন বিশ্বের সেরা দলের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত সেটার প্রতিক্রিয়া এবং রিটার্ন অনেক বেশি হবে। তাই বাইচুং যাই বলুন ফেডারেশনের এমন সিদ্ধান্ত ভুল এটা মানা যায় না।

Scroll to Top