হাইকোর্টে স্বস্তি মহুয়া মৈত্রের, গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট

৩৬৫ দিন। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল আদালতে, অবশেষে হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল’-এর সাংসদের বিরুদ্ধে ওয়ারেন্টে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ২৭ অগাস্ট পর্যন্ত মহুয়া মৈত্রের উপরে জারি করা গ্রেফতারি পরোয়ানায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে আদালত। হাইকোর্টের এই রায়ে, আপাতত স্বস্তিতে মহুয়া মৈত্র। আগামী ২৭ আগস্ট এই মামলার শুনানি রয়েছে।
প্রসঙ্গত, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এই মামলায় তাকে তলব করা হলেও, সশরীরে হাজিরা দেননি মহুয়া। অবশেষে সশরীরে হাজিরা না দেওয়ায় ওয়ারেন্ট জারি করে কৃষ্ণনগর আদালত। সেই মামলায় স্বস্তি পেলেন মহুয়া মৈত্র।
কৃষ্ণনগর জেলা আদালত এর আগে জানিয়েছিল, সশরীরে হাজিরা দেওয়া থেকে বিরত থাকতে আবেদন জানিয়েছিলেন মহুয়া। কিন্তু তিনি সশরীরে হাজিরা দিলে, তবেই বিষয়টা নিয়ে ভাববার অবকাশ থাকত। তা যখন তিনি দেননি, তাহলে গ্রেফতারি পরোয়ানা জারি না করার কোনও কারণ নেই। মহুয়ার লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর থেকেই তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ ওঠে। ঘূর্ণির বাসিন্দা, ছয় মহিলা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি ছিল, তুলসি মালা নিয়ে আপত্তিজনক মন্তব্য করে তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানেন মহুয়া। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মহুয়ার কিছু মন্তব্যেও আপত্তি জানান তাঁরা।

Scroll to Top