দুবরাজপুর বার এসোসিয়েশনের ভোটে হারল বিজেপি

৩৬৫ দিন।সিউড়ি। দুবরাজপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিজেপি। মঙ্গলবার দুবরাজপুর আদালতের পাঁচটি আসনে নির্বাচন ছিল, ফল ঘোষণার পর দেখা যায় তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে। পরাজিত হয়েছে বিজেপি। তৃণমূলপন্থী আইনজীবী ও দুবরাজপুর আদালতের প্রাক্তন অ্যাসোসিয়েশনের সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই শাসক দল অর্থাৎ বিজেপির প্রচন্ড  তৎপরতা ছিলো। এই  দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহার নেতৃত্বে বিজেপির সমস্ত ছোট  বড় নেতারা  আদালতে উপস্থিত ছিল, তাতেও ফলের পরিবর্তন হয়নি। বিজেপির প্রবল ঝড়ের মধ্যে দুবরাজপুর আদালতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয় নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় কে নতুন করে লড়াই করার অনুপ্রেরণা যোগাবে।

Scroll to Top