৩৬৫ দিন- গৃহস্থের বাড়িতে ঢুকে পড়া একটি কালনাগিনী সাপকে উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দিল পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা। জানা গেছে শুক্রবার উলুবেড়িয়ার রাজাপুর থানার ঘর ভাঙা বাসুদেবপুরের বাসিন্দা সুরজিৎ প্রামানিকের বাড়িতে একটি কালনাগিনী সাপ ঢুকে পড়ে। সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। এরপর সুরজিৎবাবু পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরাকে বিষয়টি জানান। পরে দেবাশীষ এলাকায় গিয়ে সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের অনুমতি নিয়ে সেটিকে পরিবেশে মুক্ত করে দেন।





