সাব স্টেশন এর কন্ট্রোল রুমে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বিক্ষোভ গ্রামবাসীদের

৩৬৫ দিন।নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের রসকুণ্ড এলাকায় ৩৩/১১ কেবি বিদ্যুতের সাবস্টেশন এর কন্ট্রোল রুমের বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছে। ওই বিল্ডিং তৈরির কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে বলে কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এবং কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এলাকাবাসীদের অভিযোগ। স্থানীয় বাসিন্দারা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ না করার জন্য বারবার জানালেও ঠিকাদার সংস্থা কাজ চালিয়ে যায়। এমনকি বালি দিয়ে মেঝে ভরানোর কথা থাকলেও মাটি দিয়ে সেই কাজ করা হয়েছে বালি ব্যবহার করা হয়নি। সেই সঙ্গে গ্রামবাসীদের আরও অভিযোগ, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে ওই বিল্ডিংটি তৈরির কাজ শুরু করা হয়েছে। এর আগে বারবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও কেউই কর্ণপাত করেননি। এদিনের এই ঘটনার ফলে এলাকা জুড়ে পরিস্থিতি বেগতিক হয়ে পড়ে। পরবর্তী কালে স্থানীয় পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

Scroll to Top