জল জমা রুখতে পূর্ব রেলের হাওড়া ডিভিশন এবং হাওড়া পুরনিগমের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠক

৩৬৫ দিন। নিজস্ব প্রতিনিধি। জল জমা রুখতে পূর্ব রেলের হাওড়া ডিভিশন এবং হাওড়া পুরনিগমের মধ্যে অনুষ্ঠিত হলো উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠক। হাওড়া রেলস্টেশন ও সংলগ্ন এলাকায় জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় নিকাশি পরিকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারী বৃষ্টির সময় দ্রুত জল নিষ্কাশন, পাম্পিং ক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি নিকাশি ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়টি এদিনের বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের নির্দেশনায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিশাল কাপুর, হাওড়া পুরনিগমের কমিশনার তেজস্বী রানা সহ রেল, পুরনিগম, রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। ওই বৈঠকে হাওড়া ও সংলগ্ন এলাকার নিকাশি ব্যবস্থার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

Scroll to Top