৩৬৫ দিন- রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর দূর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরপরেই দূর্নীতি দমন আধিকারিকদের হাতে গ্রেপ্তার হয়েছে সরকারি আধিকারিক থেকে পুলিশ আধিকারিক। সোমবার ঘুষ নিয়ে গিয়ে রাজ্য পুলিশের দূর্নীতি দমন শাখার আধিকারিকদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর সুব্রত সরকার। আর এবার ৫০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে রাজ্য পুলিশের দূর্নীতি দমন শাখার আধিকারিকদের হাতে গ্রেপ্তার হলেন সাঁকরাইলের নাজিরগঞ্জ ফাঁড়ির এক পুলিশ কনস্টেবল। ধৃতের নাম শুভময় মণ্ডল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কাজের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ উঠছিল ওই কনস্টেবলের বিরুদ্ধে। সম্প্রতি এক ব্যাবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে কনস্টেবল শুভময় মন্ডলের বিরুদ্ধে। এরপরেই ওই ব্যাবসায়ী রাজ্য পুলিশের দূর্নীতি দমন শাখায় অভিযোগ দায়ের করে। আধিকারিকদের পরামর্শমত ব্যাবসায়ী টাকা নিয়ে নাজিরগঞ্জ ফাঁড়িতে পৌঁছে যান। যেখানে আগে থেকেই দূর্নীতি দমন শাখার আধিকারিকরা ছিলেন। এরপরেই টাকা নেওয়ার সময় ওই পুলিশ কনস্টেবলকে হাতেনাতে গ্রেপ্তার করে আধিকারিকরা। প্রসঙ্গত, সোমবার বধূ নির্যাতন মামলায় ‘সেটেলমেন্ট’-এর নামে ১৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ব্যাটরা থানার সাব-ইন্সপেক্টর সুব্রত সরকার গ্রেপ্তার হয়েছিলেন।
ঘুষ নিতে গিয়ে রাজ্য পুলিশের দূর্নীতি দমন শাখার আধিকারিকদের হাতে গ্রেপ্তার নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল
- khabar365din
- August 19, 2026
- 2:08 pm
- No Comments





