কেলেঘাই ও কপালেরশ্বরী নদীর জলে নারায়ণগড় ও সবং ব্লকের প্লাবিত বিস্তীর্ণ এলাকা

৩৬৫ দিন।নিজস্ব সংবাদদাতা।নিম্নচাপের জেরে বৃষ্টি-পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অব্যাহত রয়েছে তাই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন নদীতে জল বাড়ছে। পশ্চিম মেদিনীপুর জেলার কেলেঘাই ও কপালেশ্বরী নদীর জল হু হু করে বাড়ছে। কেলেঘাই নদীর জলে নারায়ণগড় ব্লকের কাঠালিয়া সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।। প্রশাসনের উদ্যোগে ফ্রান্স শিবির খোলা হয়েছে বন্যা কবলিত  এলকার বাসিন্দাদের প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার সহ প্রয়োজনের ত্রাণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি এক হাঁটুর উপর জল পেরিয়ে বন্যা কবলিত বিভিন্ন গ্রামে গিয়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অপরদিকে সবং ব্লকের সরিষা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছে মাঠের ফসল মাঠেই জলে ডুবে রয়েছে ঘর বাড়িতে জল ঢুকতে শুরু করেছে। সবং এর বিধায়ক অমল পন্ডা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।। সেই সঙ্গে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় ত্রাণ সিবির খোলা হয়েছে, দুর্গত মানুষদের শুকনো খাবার ও প্রয়োজনীয় প্রাণ সামগ্রী দেয়ার ব্যবস্থা করা হয়েছে।।
তবে যেভাবে কেলেখাই  ও কপালেরশ্বরী নদীতে জল বাড়ছে তাতে নারায়ণগড় সবং বিধানসভা কেন্দ্রের আরো বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Scroll to Top